মাদারটেক, সবুজবাগ, ঢাকা ১৭ই জুন শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার সবুজবাগ থানাধীন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের পেশ ইমাম ও সবুজবাগ থানা ‘সোনামণি’র উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ আনীসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক রবীউল ইসলাম, নাজমুন নাঈম ও ঢাকা যেলা ‘সোনামণি’র পরিচালক হাফেয আব্দুর রায্যাক। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক ও সবুজবাগ থানা ‘সোনামণি’র পরিচালক হাফেয নাজমুছ ছাকিব।

নাকড়াদীঘি, গোদাগাড়ী, রাজশাহী ১লা জুলাই রবিবার : অদ্য সকাল ৭-টায় যেলার গোদাগাড়ী উপযেলাধীন নাকড়াদীঘি আহলেহাদীছ জামে মসজিদে অত্র উপযেলা ‘সোনামণি’র উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও আবু রায়হান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মসজিদের খতীব ও উপযেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ ফায়ছাল মাহমূদ।

সোনামাসনা, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ ৩রা জুলাই রবিবার : অদ্য বাদ যোহর যেলার নাচোল থানাধীন সোনামাসনা  আল-মাদ্রাসাতু রহমানিয়াহ আস-সালাফিইয়াহ ও ইয়াতীমখানা সংলগ্ন জামে মসজিদে যেলা ‘সোনামণি’র উদ্যোগে ‘সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’২২’ উপলক্ষে এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা হাসীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল বাছীর ও মুনীরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ ইয়াকূব আলী।

সিংহমারা, মোহনপুর, রাজশাহী ২২শে জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর উপযেলাধীন সিংহমারা আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ তারেক।







মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন ও সংবর্ধনা অনুষ্ঠানে ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দ
আঞ্চলিক প্রশিক্ষণ
‘আরব বিশ্বে ইস্রাঈলের আগ্রাসী নীল নকশা : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ )
মৃত্যু সংবাদ
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন, র‌্যালী, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মৃত্যু সংবাদ (তোফাযযল হোসাইন)
অন্যান্যা সমাবেশ (মাসিক ইজতেমা, তাবলীগী সভা, প্রশিক্ষণ)
এলাকা সম্মেলন (মান্দা, নওগাঁ)
যুবসংঘ (প্রশিক্ষণ)
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
বন্যার্তদের মাঝে কুরবানীর গোশত বিতরণ
সুধী সমাবেশ (ছহীহ তরীকায় জুম‘আর খুৎবা ও ছালাত শুরু)
আরও
আরও
.