কুমিল্লা, ১৯শে এপ্রিল শুক্রবার: অদ্য জুম‘আর ছালাতের মধ্যদিয়ে  যেলা শহরের শাসনগাছাস্থ আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স-এর নির্মাণাধীন নতুন মসজিদ উদ্বোধন করা হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন জুম‘আর খুৎবা প্রদান করেন। খুৎবায় তিনি অত্র মসজিদ কমপ্লেক্স নির্মাণে দাতা ও সহযোগী সকলের জন্য দো‘আ করেন ও মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। জুম‘আ পরবর্তী আলোচনা সভায় বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও উক্ত কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ, কমপ্লেক্স পরিচালনা কমিটির সেক্রেটারী মাওলানা শফীকুর রহমান সরকার, সদস্য আব্দুর রহমান, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ও কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য মাওলানা মুছলেহুদ্দীন, নির্মাণাধীন নতুন মসজিদ ও মাদ্রাসা প্রজেক্ট বাস্তবায়নের মূল উদ্যোক্তা ও সহযোগী জনাব মাওলানা আবুল হাশেম ও মসজিদ কমিটির ক্যাশিয়ার ও নির্মাণ কাজের মূল তদারককারী মুহাম্মাদ হারেছ মিঁয়া। এসময় মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ সুরূজ মিয়া ও সহ-সভাপতি তোফাযযল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।






মাওলানা আব্দুল খালেক রহমানীর মৃত্যু সংবাদ
প্রশিক্ষণ
যেলা সম্মেলন \ লালমণিরহাট
অপরিবর্তনীয় সংবিধান পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুসরণ করুন! (উপযেলা সম্মেলন : কলারোয়া, সাতক্ষীরা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী (মারকায সংবাদ)
ভাইগদিয়া আহলেহাদীছ জামে মসজিদ উদ্বোধন
মুহতারাম আমীরে জামা‘আতের ডান হাঁটুর (নী রিপ্লেসমেণ্ট) সার্জারী সম্পন্ন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে সকলে এগিয়ে আসুন!
কেন্দ্রীয় দাঈর সফর
আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন
শিরক বিমুক্ত তাওহীদের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
আরও
আরও
.