২৮শে সেপ্টেম্বর শনিবার পীরগাছা, রংপুর : অদ্য বাদ আছর যেলার পীরগাছা থানাধীন একতা বাযার ওয়াক্তিয়া মসজিদে রংপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা যিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশ কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

২৯শে সেপ্টেম্বর রবিবার রাজারহাট, কুড়িগ্রাম : অদ্য বাদ আছর যেলার রাজারহাট থানাধীন পশ্চিম চর বিদ্যানন্দ আনন্দবাজার আহলেহাদীছ জামে মসজিদে রংপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর স্থানীয় সুধী আলহাজ্জ হোসাইন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশ কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা যিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইন প্রমুখ।

১৬ই অক্টোবর বুধবার কানসাট, চাঁপাই নবাবগঞ্জ : অদ্য দুপুর ১২-টায় যেলার শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুরে অবস্থিত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসা সংলগ্ন মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ডের প্রধান পরিদর্শক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আরীফুল ইসলাম ও চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইয়াকূব।







যেলা সম্মেলন : জয়পুরহাট জান্নাতের পথ বেছে নিন! - মুহতারাম আমীরে জামা‘আত
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি গঠন, সুধী সমাবেশ,কেন্দ্রীয় সভাপতির সিলেট সফর)
‘মাওলানা আহমাদ আলী স্মৃতি পাঠাগার’ উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আহলেহাদীছ যুবসংঘ (প্রশিক্ষণ)
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
শিক্ষা সফর ২০১৯ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আল-‘আওন কমিটি গঠন (পতেঙ্গা, চট্টগ্রাম)
লেখক প্রশিক্ষণ
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দের সঊদী আরব গমন
যুবসংঘ (কর্মী সম্মেলন ২০১৭) (জান্নাত লাভের স্বপ্ন নিয়ে সংগঠনের কাজ করুন) - -আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
মাসিক ইজতেমা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.