‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর শুভাকাঙ্খী ও প্রবীণ মুরববী নারায়ণগঞ্জ যেলার আড়াই হাযার থানাধীন নোয়াগাঁও গ্রামের মাওলানা আব্দুল মুহাইমিন খান (৯৪) গত ৯ ফেব্রুয়ারী ভোর ৫-টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লা-হে ওয়া ইন্না ইলাইহি রাজেঊন)। পরদিন বিকাল ৪-টায় নিজ গ্রামে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তাঁর পুত্র ফযল বারী খান। নরসিংদী যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীল বৃন্দ সহ বিপুল সংখ্যক মুছল্লী তাঁর জানাযায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে ও বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 [আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]






সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন সমূহ (গত সংখ্যার পর)
সংগঠন সংবাদ
সুধী সমাবেশ
যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
কেন্দ্রীয় দাঈর তাবলীগী সফর
মাওলানা আছগার আলী ইমাম মাহদী সালাফী মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, হিন্দের নতুন আমীর নির্বাচিত
মাসিক ইজতেমা
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
দায়িত্বশীল প্রশিক্ষণ
গাযার নির্যাতিত মুসলমানদের জন্য ত্রাণ প্রেরণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
সুধী সমাবেশ (ছহীহ তরীকায় জুম‘আর খুৎবা ও ছালাত শুরু)
আরও
আরও
.