দেশের চলমান অস্থিতিশীল পরিবেশে শিক্ষার্থীদের উপর পুলিশী নির্যাতন ও দমন-পীড়নের প্রতিবাদ জানিয়েছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সাথে সরকার ও প্রশাসনের মুখোমুখি অবস্থান ও রক্তক্ষয়ী সংঘাত কোন অবস্থাতেই কাম্য নয়। কোটা সংস্কার আন্দোলনের জেরে এমন রক্তক্ষয়ী সহিংসতা, দুই শতাধিক শিক্ষার্থী নিহত হওয়া এবং কয়েক হাযার শিক্ষার্থীর মারাত্মকভাবে আহত ও পঙগু হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে নযীরবিহীন। সরকারের অদূরদর্শিতা ও পুলিশের আগ্রাসী আচরণই মূলত এর জন্য দায়ী। 

তিনি সরকারের যুলুম ও দমননীতির নিন্দা জানিয়ে বলেন, পুলিশের গণগ্রেফতার, গুম, বাড়িতে বাড়িতে ছাত্রদের অনুসন্ধান চালিয়ে আতংক সৃষ্টি করা, অজ্ঞাত মামলায় নিরপরাধ শিক্ষার্থী ও অন্যদের জড়ানো, রিমান্ডে নিয়ে নির্যাতন করা, ইন্টারনেট ও যোগাযোগ মাধ্যম সমূহ বন্ধ করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা কোন স্বাধীন ও সভ্য দেশে কাম্য নয়। এতে গণঅসন্তোষ বাড়বে বৈ কমবে না। তিনি অবিলম্বে দোষীদের বিচার, নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদেরকে সুকিচিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। সেই সাথে সকল পক্ষকে সাথে নিয়ে দেশে আশু শান্তি ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান (দৈনিক ইনকিলাব, ৩১ শে জুলাই’২৪-এ প্রকাশিত)






সিরাজগঞ্জের পুলিশ সুপারের সাথে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের মতবিনিময়
মাসিক ইজতেমা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মাহে রামাযানের আগমন উপলক্ষে র‌্যালি
বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন
মুহাম্মাদ আব্দুল ওয়াজেদ- এর মৃত্যু সংবাদ
গ্রন্থপাঠ প্রতিযোগিতা (মারকায সংবাদ)
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফের মৃত্যুতে মুহতারাম আমীরে জামা‘আতের শোক বার্তা (প্রেরিত উর্দূ চিঠির বঙ্গানুবাদ)
আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন
সার্বিক জীবনে অহি-র বিধানের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : লালমণিরহাট ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংক্ষিপ্ত প্রশিক্ষণ
কেন্দ্রীয় দাঈর সফর (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
যেলা সম্মেলন \ দিনাজপুর-পূর্ব (কবরের প্রস্ত্ততি গ্রহণ করুন) - -আমীরে জামা‘আত
আরও
আরও
.