টাঙ্গাইল ৫ই ডিসেম্বর সোমবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ টাঙ্গাইল যেলার উদ্যোগে যেলার মির্জাপুর থানাধীন গবড়া আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, ডাইনে-বামে সর্বত্র শয়তানী প্রতারণা ছিন্ন করে জান্নাতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে নিজেকে এবং নিজের পরিবার ও সমাজকে গড়ে তোলার কোন বিকল্প নেই। এজন্য তিনি ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সাংগঠনিক প্রচেষ্টায় সকলকে শরীক হওয়ার আহবান জানান।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে সকাল ১০টা হ’তে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত উক্ত যেলা সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, ঢাকা বায়তুল মা‘মূর জামে মসজিদ-এর খতীব হাফেয শামসুর রহমান আযাদী, যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শামসুল আলম খান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল মাজেদ, অত্র জামে মসজিদের খতীব মাওলানা শহীদুল্লাহ প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পরিবেশন করেন স্থানীয় কাঞ্চনপুর জামে মসজিদের খতীব মুহাম্মাদ ইমদাদুল হক।

সম্মেলনে টাঙ্গাইল যেলার বিভিন্ন এলাকা থেকে কর্মীরা অংশগ্রহণ করেন। এতদ্ব্যতীত ময়মনসিংহের ত্রিশাল, জামালপুর, সিরাজগঞ্জও ঢাকা থেকেও কর্মীরা যোগদান করেন।






মাসিক ইজতেমা
জনাব মাহতাবুদ্দীন মাস্টার-এর মৃত্যু সংবাদ
কর্মী সমাবেশ
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ
মারকায সংবাদ (যাত্রীবাহী গাড়ী সমূহে ইফতার বিতরণ)
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সঊদী বিশ্ববিদ্যালয় ফারেগ ও অধ্যয়নরত মারকাযের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
আমীরে জামা‘আতের ছয়দিন ব্যাপী ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সফর
‘জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ’-এর সভাপতি হাফেয মাওলানা আইনুল বারী আলিয়াভীর মৃত্যু
মৃত্যু সংবাদ
সার্বিক জীবনে তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : রাজশাহী-পশ্চিম ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (‘সমসাময়িক সামাজিক সমস্যা : যুবকদের করণীয়’-শীর্ষক)
আরও
আরও
.