সরিষাডাঙ্গা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ১লা মে শনিবার : অদ্য বাদ আছর যেলার আলমডাঙ্গা থানাধীন সরিষাডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ আলমডাঙ্গা থানার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সরিষাডাঙ্গা শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ রেযাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মেহেরপুর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইয়াকূব হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন ও আলমডাঙ্গা থানা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল মুমিন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন থানা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন। 

কেশবপুর, যশোর ২রা মে রবিবার : অদ্য বাদ আছর যেলার কেশবপুর বাজারস্থ উপযেলা ‘আন্দোলন’-এর কার্যালয়ে পবিত্র মাহে রামাযান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কেশবপুর পৌর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আসাদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন কেশবপুর উপযেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক আব্দুল মান্নান।

বজরপুর, মোহনপুর, রাজশাহী ৩রা মে সোমবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর উপযেলাধীন বজরপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

কেশরহাট, মোহনপুর, রাজশাহী ৪ঠা মে মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর উপযেলাধীন কেশরহাট আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-সদর যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা এ্যাডভোকেট জারজিস আহমাদ ও ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন।অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম।

প্রশিক্ষণ

বরুণা, ডুমুরিয়া, খুলনা ১৬ই এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার ডুমুরিয়া থানাধীন বরুণা আহলেহাদীছ জামে মসজিদে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক ডা. ইবরাহীম হোসাইন খলীল। উল্লেখ্য, প্রশিক্ষণের পূর্বে কেন্দ্রীয় মেহমান উক্ত মসজিদের জুম‘আর খুৎবা প্রদান করেন।

আলোচনা সভা

যশোর ২৩শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন আল্লাহর দান আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল আযীযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয তরীকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহীম।

মজপাড়া, বাগমারা, রাজশাহী ৫ই মে বুধবার : অদ্য বাদ যোহর যেলার বাগমারা উপযেলাধীন মজপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগমারা উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাস্টার এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ছানাবিয়া ২য় বর্ষের ছাত্র মুহাম্মাদ ছিয়াম।






ব্লাড গ্রুপিং ও ক্যাম্পিং
সুধী সমাবেশ \ কক্সবাজার (সুন্দর আকাংখাই যথেষ্ট নয়, সমাজসংস্কারের লক্ষ্যে জামা‘আতবদ্ধ হউন!) - -আমীরে জামা‘আত
রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ
ধর্ম ও নৈতিক শিক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাহার করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রবাসী সংবাদ
ডা. আব্দুর রউফ এর মৃত্যু সংবাদ
এআই উদ্ভাবক হিন্টনের সতর্ক বার্তা : আগামী ৩০ বছরে মানুষের বিলুপ্তি ঘটাতে পারে ‘এআই’ প্রযুক্তি
মারকায সংবাদ (শিক্ষক প্রশিক্ষণ)
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ (হাফেয মুহাম্মাদ আব্দুল বারী, মাওলানা শিহাবুদ্দীন সুন্নী, মাওলানা ফযলুল করীম)
আইটি প্রশিক্ষণ
গ্রন্থপাঠ প্রতিযোগিতা (মারকায সংবাদ)
আরও
আরও
.