কেন্দ্রীয় কার্যালয়, নওদাপাড়া (আমচত্বর), রাজশাহী ১১ই জুন বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব থেকে রাত্রি সাড়ে ১০-টা পর্যন্ত মারকাযের পূর্ব পার্শ্বস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আল-‘আওনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিয়ে ব্লাড সংক্রান্ত বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন আল-‘আওনের কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন। উক্ত প্রশিক্ষণে আল-‘আওনের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

উল্লাপাড়া, সিরাজগঞ্জ ১২ই জুন শুক্রবার : অদ্য সকাল ৮-টায় যেলার উল্লাপাড়া থানার অন্তর্গত সলপ ইউনিয়নে অবস্থিত রামগাছী জামে মসজিদ প্রাঙ্গণে যেলা আল-‘আওনের পক্ষ থেকে সরকারী নিয়ম মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আল-‘আওনের রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন যেলা আল-‘আওনের সভাপতি ডা. জাহিদ ও অন্যান্যগণ। উক্ত ক্যাম্পিংয়ে ১২ জনের ব্লাড গ্রুপিং ও ১২ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত হন।

চাঁপাই নবাবগঞ্জ ১৫ই জুন সোমবার : অদ্য সকাল ৯-টায় যেলার সদর থানার অন্তর্গত আরামবাগ নতুনপাড়ায় অবস্থিত ‘যুবসংঘে’র অফিসে চাঁপাই নবাবগঞ্জ সদর যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে চাঁপাই নবাবগঞ্জ আল-‘আওনের কমিটি গঠন ও অফিস উদ্বোধন করা হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি এমদাদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন, সহ-সভাপতি মুহাম্মাদ লতীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ ও সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অনুষ্ঠানে যেলা ‘যুবসংঘে’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরামর্শ শেষে মুহাম্মাদ সুজন আলীকে সভাপতি ও রূহুল আমীনকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন চাঁপাই নবাবগঞ্জ যেলার ২০২০-২২ সেশনের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন ও কেন্দ্রীয় সভাপতি ডা. আব্দুল মতীন বাস্তব প্রশিক্ষণ প্রদান করেন। অত্র অনুষ্ঠানে ৩০ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত হন। অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থবিধি মেনে সকলে অংশগ্রহণ করেন।






মৃত্যু সংবাদ
সকল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে অহি-র বিধান অনুযায়ী জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : বগুড়া ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সুধী সমাবেশ \ কক্সবাজার (সুন্দর আকাংখাই যথেষ্ট নয়, সমাজসংস্কারের লক্ষ্যে জামা‘আতবদ্ধ হউন!) - -আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ
কেন্দ্রীয় দাঈর সফর
জনাব মাহতাবুদ্দীন মাস্টার-এর মৃত্যু সংবাদ
আল-‘আওন
সংগঠন সংবাদ
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় মারকাযের ছাত্রদের কৃতিত্ব
তাওহীদ, রিসালাত ও আখেরাত বিশ্বাসের ভিত্তিতে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : কক্সবাজার ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.