২রা মে শুক্রবার বায়তুল মোকাররম, ঢাকা : অদ্য বাদ জুম‘আ নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্তি ও এর প্রতিবেদন বাতিলের দাবীতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা যেলার উদ্যোগে ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ ও আহলেহাদীছ পেশাজীবী ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান।

এসময় বক্তাগণ বলেন, বিদেশী খুদ-কুঁড়ো খাওয়া নাস্তিক্যবাদী চিহিণত নারীবাদীদের দ্বারা গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের গত ১৯ এপ্রিল দেওয়া প্রস্তাবনা সরাসরি ইসলামী নারী নীতির বিরুদ্ধে প্রকাশ্য হামলা। অবিলম্বে এটি বাতিল ও উক্ত কমিশন বিলুপ্ত করতে হবে। উক্ত সমাবেশ থেকে বর্তমান সরকারের প্রতি নিম্নোক্ত দাবীসমূহ পেশ করা হয়।

(১) আল্লাহ পবিত্র কুরআনে নারী ও পুরুষের যেসকল হক ও মর্যাদা প্রদান করেছেন, তা যথাযথভাবে প্রতিষ্ঠা করাই হবে সরকারের প্রধান কাজ। (২) ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আইন প্রণয়ন না করে বরং ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে। (৩) যিনা-ব্যভিচারের পুঁজিবাদী সংস্করণ পতিতাবৃত্তিকে শ্রমের মর্যাদা নয় বরং রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে দেশের সকল পতিতালয় বন্ধ করতে হবে। সেই সাথে পতিতাবৃত্তিতে লিপ্ত নারীদেরকে কোন বৈধ পেশায় পুনর্বাসন করতে হবে। (৩) প্রতিনিয়ত ঘটে চলা ধর্ষণ, যৌন হয়রানি এবং নারী নির্যাতন বন্ধ করতে দেশের প্রতিটি বিভাগীয় শহরে শারঈ আদালত চালু করতে হবে। (৪) সুদ, ঘুষ, মদ, জুয়া লটারী ইত্যাদি শরী‘আত গর্হিত কর্মকান্ড বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। (৫) সর্বোপরি দেশের সার্বিক কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী দেশের আইন, বিচার ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

যেলা ‘আন্দোলন’-এর সাবেক উপদেষ্টা তাসলীম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলনে’র সহ-সভাপতি মুহাম্মাদ আযীমুদ্দীন, ঢাকা-উত্তর সাংগঠনিক যেলার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম যেলা ‘যুবসংঘে’র সভাপতি ড. ইহসান ইলাহী যহীর, গাযীপুর উত্তর যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, নরসিংদী যেলা ‘যুবসংঘে’র সাবেক সভাপতি মুহাম্মাদ দেলোয়ার, এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আমীনুল ইসলাম। সমাবেশে ঢাকা উত্তর-দক্ষিণ যেলা ছাড়াও পাশ্ববর্তী নারায়ণগঞ্জ, নরসিংদী, গাযীপুর ও উত্তরবঙ্গে লালমণিরহাট সহ বেশ কিছু যেলা থেকে উৎসুক কর্মী দায়িত্বশীলগণ যোগদান করেন।







‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক মতবিনিময় সভায় আহলেহাদীছ আন্দোলন নেতৃবৃন্দের যোগদান
মসজিদ উদ্বোধন
৯. আল-‘আওন :
আল-‘আওন (অফিস উদ্বোধন)
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর বিরুদ্ধে (মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ)
আসুন জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে ব্রতী হই! - -আমীরে জামা‘আত
সুধী সমাবেশ (আসুন! পবিত্র কুরআন ও হাদীছকে মূল হিসাবে গ্রহণ করি!)
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ (মুহাম্মাদ হাবীবুর রহমান, মুহাম্মাদ যাকারিয়া মিঞা)
হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল
তৃণমূল জনগণের নিকট আন্দোলন-এর দাওয়াত পৌঁছে দিন! - -আমীরে জামা‘আত
কেন্দ্রীয় দাঈর সফর
আরও
আরও
.