মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এছাড়া তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধে অগণিত শিশুর মৃত্যুর জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সান কার্লো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে এক বক্তৃতায় গত ৭ই এপ্রিল রবিবার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধের কারণ হচ্ছে ধনী ইউরোপ ও যুক্তরাষ্ট্রর অস্ত্র বিক্রি। সেসব যুদ্ধ নিরীহ শিশু ও মানুষদের প্রাণ কেড়ে নিচ্ছে। সিরিয়া, আফগানিস্তান, ইয়ামন প্রভৃতি দেশে যুদ্ধ হওয়ার কোন কথা ছিল না। পোপ এসময় আরও বলেন, একটি দেশ অস্ত্র উৎপাদন করছে এবং বিক্রি করছে, এজন্য কত শিশুর মৃত্যু ও পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে।

[সত্য ও সাহসী উচ্চারণের জন্য খ্রিষ্টান ধর্মগুরুকে অশেষ ধন্যবাদ। আমরাও একইভাবে অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রনেতাদের ঘৃণা করি (স.স.)।]






উগান্ডায় নতুন স্বর্ণখনি আবিষ্কার : মওজূদ প্রায় ১২ লাখ কোটি ডলারের স্বর্ণ!
২০ বছর ভ্যান চালিয়ে জমাকৃত টাকায় হজ্জ পালন
ল্যানসেটের প্রতিবেদন (দূষণে বিশ্বে প্রতি ছয়জনে একজনের মৃত্যু )
প্রাথমিক থেকে দ্বাদশের শিক্ষাক্রম বদলে যাচ্ছে
পত্রিকা বিক্রির জমানো টাকায় হজ্জ করেছেন নরসিংদীর মতীউর রহমান
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের বিষয়ে যা বললেন মাওলানা আহমাদুল্লাহ
অস্ত্র নির্মাতাদেরকে বাঁচিয়ে রাখতেই পেন্টাগনের প্রধানরা যুদ্ধ করেন : ট্রাম্প
সূদখোররা বেপরোয়া : গ্রহীতাদের মরণদশা
সরকার ৩৩ ওষুধের দাম কমিয়েছে এবং আরো ২৬০ প্রকার ওষুধের দাম নির্ধারণ করে দিচ্ছে
অমুসলিম ঘোষণা করতে হবে (পঞ্চগড়ের কাদিয়ানী সম্মেলন বন্ধ করুন!) - মুহতারাম আমীরে জামা‘আত
‘দাড়ি’ রাখাকে কটাক্ষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে অফিস আদেশ জারি
পুলিশের কারণে অপরাধীরা পার পেয়ে যায়
আরও
আরও
.