ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে পাইপে সরবরাহ করা ৪১ শতাংশ পানির উৎসে ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। ই-কোলাইয়ের জীবাণু ডায়রিয়ার জন্য দায়ী। এছাড়াও সারা দেশের ১৩ শতাংশ পানির উৎসে আর্সেনিকের উপস্থিতি রয়েছে। গত ১১ই নভেম্বর বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে এ সংক্রান্ত একটি আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশ করে বিশ্বব্যাংক। এই রিপোর্টে বিশ্বের ১৮ দেশের নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) বিষয়ে আলোকপাত করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, পরিষ্কার পানির দ্রুত প্রাপ্যতা বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে ও প্রবৃদ্ধি বাড়াতে পারে। এতে বলা হয়েছে, বাংলাদেশের ৯৮ শতাংশ মানুষ প্রযুক্তিসমৃদ্ধ উৎস থেকে পরিষ্কার পানি পাচ্ছে। তা সত্ত্বেও পানির গুণাগুণ খুবই নিমণমানের। সারা দেশের ৮০ শতাংশ পানির পাইপের উৎসেই ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। ই-কোলাই জীবাণুর এ হার গ্রামাঞ্চলের পুকুরে প্রাপ্ত ব্যাকটেরিয়ার হারের সমান। রিপোর্টে বলা হয়েছে, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের সুবিধা না থাকায় শিশুরা পুষ্টিহীনতা ও কৃমিতে আক্রান্ত হচ্ছে। আর্সেনিকে আক্রান্ত শিশুরা অঙ্কে কাঁচা হয়ে থাকে। এটা যেকোন দেশের জন্য একটি বড় বিষয়।

[স্বাস্থ্য মন্ত্রণালয় করছে কি? (স.স.)] 







৫৮ বছরের অসুস্থ ছেলের সেবা করে চলেছেন ৯০ বছরের মা!
ভারতে মুসলমানদের সংখ্যা ক্রমবর্ধমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য দায়ী যুক্তরাষ্ট্র - -পোপ ফ্রান্সিস
গরু কারো মা হ’তে পারে না - গরু কারো মা হ’তে পারে না
সর্বস্তরে দুর্নীতির ভয়াবহ ছোবল : সরকারের জিরো টলারেন্স নীতির মধ্যেই নীতিহীন কর্মকান্ড
এক মসজিদে ই‘তিকাফে ১৬০০ মুছল্লী!
অপহরণে ভারত দ্বিতীয়, শীর্ষ দশে বাংলাদেশ
যে গ্রামে গালি-গালাজ করলেই জরিমানা গুনতে হয়
দেশে অর্ধেক দুর্নীতির জন্য রাজনীতিকরা দায়ী - -ওবায়দুল কাদের
ফিলিস্তীনী মুসলমানদের সাহসিকতায় মুগ্ধ ৩০ অস্ট্রেলিয়ান নারীর একসাথে ইসলাম গ্রহণ
৮ হাযার মুসলিম অধ্যুষিত ভুটানে কোন মসজিদ নেই!
মরুভূমির বিস্তার রোধে সরকারীভাবে ৬৬০০ কোটি গাছ লাগিয়েছে চীন
আরও
আরও
.