ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বলেছেন, লঙ্কা বিজয় করে রাম যেমন তা বিভীষণকে দিয়ে দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রেও ভারত তাই করেছে। ভারতের উত্তরাখন্ড প্রদেশের পৌরী গাঢ়ওয়াল এলাকায় গত ১লা অক্টোবর শনিবার একটি অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী পারিকার পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা কোনও দেশকে অধিগ্রহণ করতে চাই না। ভগবান রাম লঙ্কা জয় করে তা বিভীষণকে দিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা তাই করেছি। আমরা কারও ক্ষতি করতে চাই না। তবে কেউ আমাদের ক্ষতি করতে চাইলে তার যোগ্য জবাব দেওয়া হবে।

[এতবড় স্পর্ধা দেখানোর পরেও বাংলাদেশে সরকার এবং সরকারী ও বিরোধী দলগুলির কোনরূপ প্রতিক্রিয়া না দেখে আমরা বিস্মিত হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এখন (১৬/১০/১৬) ভারত সফরে আছেন। আমরা তাঁর প্রতিক্রিয়া দেখতে চাই। আমরা ভারতীয় মন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে এই আগ্রাসী দেশটির ব্যাপারে সাবধান থাকার আহবান জানাচ্ছি (স.স.)]







পাঠ্যবইয়ে বিবর্তনবাদ ধর্মবিরোধী, দরকার ব্লাসফেমী আইন
নিজেকে ঈশ্বরের দূত ও পরমাত্মার অংশ দাবি করলেন নরেন্দ্র মোদি
পেঁয়াজ আবাদে গবেষকদের সফলতা (উৎপাদন বাড়বে হেক্টর প্রতি ৭০ শতাংশ পর্যন্ত)
মানব সম্পদ সূচকে তলানীতে বাংলাদেশ
শূকরের মাংস, মদ ও গাঁজা খেয়ে ধর্মনিরপেক্ষতার কথা যারা বলেন, তারা পারভারটেড - -প্রধানমন্ত্রী
ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর মৃত্যুদন্ড
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন ডোনাল্ড ট্রাম্প
সব মুসলমানকে বের করে দিবে মিয়ানমার
রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য চেরনোবিল দুর্ঘটনার বার্তা
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
কারাগারে সকালের নাশতায় ২০০ বছরের পুরনো মেন্যুর পরিবর্তন
হজ্জ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ
আরও
আরও
.