পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে শী‘আ ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভীর করা রিট খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রীম কোর্ট। একইসঙ্গে এমন আবেদন করায় তাকে ৫০ হাযার রুপি জরিমানাও করা হয়েছে। গত ১২ই এপ্রিল দেশটির সুপ্রীম কোর্টের বিচারপতি রোহিংটন এফ নরিম্যান নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আবেদন খারিজ করে দেন। রায়ে রিটটিকে ‘বাজে’ বলে অভিহিত করেন বেঞ্চ।

তারা বলেন, শী‘আ সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান কুরআনের আয়াত বাদ দেওয়ার যে আবেদন করেছেন, তা একেবারে অযৌক্তিক। তার এমন আবেদনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা রয়েছে। শুনানি শেষে বিচারকরা কুরআনের আয়াত বাতিলের আবেদন খারিজ করে দেন এবং আবেদনকারীকে ৫০ হাযার রুপি জরিমানা করেন। সুপ্রীম কোর্টের এই বেঞ্চে ছিলেন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি হৃষিকেশ রায়।

ভারতে শী‘আ ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কুরআনের ২৬টি আয়াত পরিবর্তনের আবেদন জানিয়ে দেশটির সুপ্রীমকোর্টে রিট করেছিলেন। এ ঘটনায় দেশটির শী‘আ ও সুন্নী সব মতের মানুষ বিতর্কিত ওয়াসিম রিজভীর গ্রেফতার দাবী করেছিলেন।

রিজভী তার আবেদনে উল্লেখ করেছিল যে, কুররআনের ২৬টি আয়াত সহিংসতার প্রচার করছে এবং সেগুলো কুরআনের মূল সংস্করণের অংশ নয়। পরবর্তীতে এসব আয়াত সংযোজন করা হয়েছে। যে কারণে কুরআন থেকে আয়াতগুলো মুছে ফেলা উচিত। তার এমন বিতর্কিত মন্তব্যে ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা নিন্দা জানায়।






দক্ষিণ এশিয়ার প্রথম রোবটিক রেস্টুরেন্ট বানালো নেপাল
২০২১ সালের মধ্যে ভারত থেকে সকল মুসলিম ও খ্রিস্টান ধর্মালম্বী সম্পূর্ণ মুছে যাবে!
দেশে ১২% সংখ্যালঘু, অথচ সরকারী চাকুরীতে ২৫%
হিফয প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থানের অধিকারী বাংলাদেশের ‘তাকরীম’
যুগান্তকারী রায় : সংসারজীবনে ফিরলেন ৫০ দম্পতি
ভারতে গিয়ে আমি এই সরকারকে টিকিয়ে রাখতে বলেছি : পররাষ্ট্রমন্ত্রী
পারিশ্রমিক ছাড়াই এক হাযার কিডনী প্রতিস্থাপন করেছেন ডা. কামরুল ইসলাম
৭৩ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিলেন ভারতীয় নারী
বিএসএমএমইউতে প্রথমবারের লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন
মার্কিন নাগরিকের আইফোন ফিরিয়ে দিল গরীব রিকশাচালক
সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামীকে ছালাত আদায়, মাদক থেকে বিরত থাকা প্রভৃতি শর্তে মুক্তি দিলেন বিচারক
বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত ৮০ কোটির বেশী মানুষ
আরও
আরও
.