উচ্চশিক্ষিত বিদ্যাজীবী তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দলবাজির প্রতি ইংগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজচিন্তক প্রফেসর আবুল কাশেম ফজলুল হক বলেছেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাযার শিক্ষকের মধ্যে ৫ জনের নাম বলতে পারবে না যাদের আত্মসম্মানবোধ আছে। কাজী মোতাহার হোসেন ও তার সময়ের শিক্ষকদের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময় অনেক শিক্ষকের মেরুদন্ড ছিল। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ শিক্ষক মেরুদন্ডহীন। প্রফেসর আবুল কাশেমের বক্তব্যে উঠে এসেছে যে, উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতই দলাদলি ও দলীয় রাজনীতির সংকীর্ণতায় আবদ্ধ যে শতকরা ৯৯.৭৫ ভাগ শিক্ষকের আত্মসম্মানবোধ নেই। শুধু তাই নয়, মেধাবী হ’লেও রাজনীতির কারণে তারা মেরুদন্ডহীন। গত ৯ই জানুয়ারী’১৬ শনিবার ঢাবির রমেশচন্দ্র মিলনায়তনে ‘মুক্তচিন্তা ও স্বাধীনতা’ শীর্ষক বক্তৃতায় তিনি আরও বলেন, জঙ্গীদের নিয়ে বুদ্ধিজীবীদের আক্রোশমূলক কথা ও রাজনৈতিক উদাসীনতার কারণে দেশে জঙ্গী সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, জঙ্গীবাদ বন্ধ করতে হ’লে আমেরিকা ও ন্যাটো সহ যেসব দেশ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়ে যাচ্ছে, তা বন্ধ করতে হবে। কারণ একজনকে মারলে সে তো মারবেই’। [হক কথা বলার জন্য প্রফেসর ছাহেবকে ধন্যবাদ। এই সঙ্গে পাঠ করুন ‘আত-তাহরীক’ সম্পাদকীয় জানুয়ারী’১৬ (স.স.)]




নিম্ন আদালতে ৪০ লাখের বেশী মামলা -আইনমন্ত্রী
সপ্তম শতকে মুসলিম-খ্রিস্টানদের সম্মিলিত বসবাস ছিল ইউরোপে!
জন্মদাতা বা জন্মদাত্রী থেকে যাচ্ছে অদৃশ্যে (বাড়ছে নবজাতক হত্যাকান্ড)
পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে-প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের আবাসনে সোয়া ২ হাযার কোটি টাকার প্রকল্প অনুমোদন
বাংলাদেশীরা সাঁতরে ইতালী যাবে, তবুও ভারতে নয় - -দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনার
এক বছরের মধ্যে ‘নাতি-নাতনী’ চেয়ে ছেলেকে আদালতে তুলছেন ভারতীয় দম্পতি!
এনজিও ঋণে রিকশাচালক লোকমানের আত্মহত্যা
ঢাকা শহরে মাটির নিচে হবে চার লেনের সড়ক
ভালোবাসায় সাপও প্রাণ দেয়!
বিনা দোষে ১৩ বছর কারাভোগ!
জয়ললিতার মৃত্যু : অতঃপর শোকে ৪৭০ জনের মৃত্যু!
আরও
আরও
.