পোষাকের দোকানে উৎসবের সময় এলেই বেড়ে যায় চোরের উৎপাত। কোনভাবেই চুরি রুখতে না পারায় লাভের বদলে মালিক হন ক্ষতিগ্রস্ত। তাই চুরি রুখতে চোর নিয়োগের বিজ্ঞাপন দিয়েছেন একজন ব্রিটিশ দোকান মালিক। অডিটি সেন্ট্রাল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক ঐ মালিক বার্কডটকম নামে কাজের একটি সাইটে বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনে কাজের শর্ত হিসাবে বলা হয়েছে, চোরকে ঐ দোকানে এসে চুরি করতে হবে। আর এজন্য প্রতি ঘণ্টার পারিশ্রমিক হিসাবে সে পাবে ৫০ পাউন্ড। আর চুরি করা জিনিস থেকে, চাইলে তিনটি জামাকাপড়ও রাখতে পারবে ঐ চোর। আরও আজব ব্যাপার হ’ল একবার নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার ঐ দোকানে চুরি করতে হবে ঐ চোরকে। এরপর ঐ চোরকে একটি রিপোর্টও দিতে হবে। সেই রিপোর্টে লিখতে হবে চোরটি কিভাবে এবং কতগুলো জিনিস চুরি করেছে। তবে ঐ মালিক যে মজা করার জন্য এই বিজ্ঞাপন দেননি, তা বোঝানোর জন্য রীতিমতো ব্যাখ্যাও দিয়েছেন। তার ভাষায়, বহু বছর ধরেই উৎসবের মৌসুমে বিপদের মুখে পড়ছেন তিনি। কারণ এই সময়েই তার দোকানে চুরির হার বেড়ে যায়। এ বছর তিনি আর কোনও ঝুঁকি নিতে চান না। তাই তিনি লিখেন, আমি একজন পেশাদারকে চাই যে আমার স্টোরের নিরাপত্তার ফাঁকফোকরগুলো বের করে দেবে।






বাংলাদেশীরা সাঁতরে ইতালী যাবে, তবুও ভারতে নয় - -দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনার
বৃদ্ধ পিতা-মাতা অবশেষে অন্যের ঘরের চালের নীচে
দূষণে ভারতে সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু ২০১৭ সালে
কুমিল্লায় অসহায়দের ভরসা ‘মানবিক ঝুড়ি’
দাঙ্গা থেকে বাঁচিয়ে বিশ্বনন্দিত হ’লেন পুত্রহারা ইমাম
ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারী চলছে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে
মানুষ বেচাকেনার হাট : নিলাম ডেকে মানুষ বিক্রি!
স্বদেশ-বিদেশ
মানবেতিহাসের ভয়াবহতম যে ভাইরাসে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল
যন্ত্র নয়, মানুষের লোভই মানবসভ্যতার ভয়ের কারণ - -স্টিফেন হকিং
স্বদেশ-বিদেশ
চীনের মুসলমানদের উপর যেভাবে অত্যাচারের স্টীম রোলার চলছে
আরও
আরও
.