রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৩শে সেপ্টেম্বর  মস্কোয় সুবিশাল একটি মসজিদের উদ্বোধন করেছেন। সম্পূর্ণ বেসরকারী অর্থায়নে মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদটিতে একত্রে ১০ হাযার মুছল্লী ছালাত আদায় করতে পারবেন। মসজিদটি মস্কোর ক্যাথেড্রল মস্ক ও জুম‘আ মসজিদ নামেও পরিচিত। ১০০ বছরের পুরনো এই মসজিদটি ভেঙ্গে ২০ গুণ বড় আকারে নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ফিলিস্তীনের প্রেসিডেন্ট মাহমূদ আববাস, কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভ, রাশিয়ায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতগণ, বিশ্বের খ্যাতিমান ইসলামী স্কলার ও রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হ’ল ইসলাম। কিন্তু রাজধানী মস্কোতে বসবাসরত প্রায় ২০ লাখ মুসলমানের জন্য মসজিদ রয়েছে মাত্র ছয়টি। তারা আরও নতুন মসজিদ নির্মাণের আবেদন করলে শহরবাসীর বিরোধিতার মুখে পড়েন। অতঃপর পুরানো মসজিদ ভেঙ্গে বৃহৎ আকারে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯১৭ সালে বলশেভিক বিপ্লবের পর সোভিয়েত রাশিয়ায় ধর্মকে পরিত্যাগ করা হয়। বিপ্লবের নায়কদের দৃষ্টিতে ধর্ম ছিল জনগণের জন্য আফিম সদৃশ। নাস্তিক্যবাদী সমাজতান্ত্রিক বিপ্লবে ৬০ লক্ষাধিক মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়। ধর্ম নিষিদ্ধ করা হয়। পবিত্র কুরআন কারো কাছে পাওয়া গেলে মৃত্যুদন্ড দেওয়া হ’ত। কিন্তু মাত্র ৭০ বছরের মাথায় সেখানে সমাজতন্ত্র ব্যর্থ ও বিলুপ্ত হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে ৬টি মুসলিম রাষ্ট্রসহ অন্যান্য রাষ্ট্রগুলো স্বাধীন হয়ে যায়। রাশিয়ায় ধর্মীয় স্বাধীনতার সুযোগ দিন দিন বাড়তে থাকে। এ সুযোগে মুসলমানরা জেগে উঠতে শুরু করে। বর্তমানে সেখানে মুসলমানের সংখ্যা বিস্ময়কর হারে বাড়ছে।

উল্লেখ্য, ৮৩ হিজরীতে এই ভূখন্ড মুসলিম শাসনের আওতায় আনেন উমাইয়া শাসনামলের মুসলিম সেনাপতি কুতায়বা বিন মুসলিম। এ ভূখন্ডে জন্মগ্রহণ করেছেন ইমাম বুখারী, ইমাম তিরমিযী, ইমাম আবুদাউদ (রহঃ) সহ অসংখ্য মনীষী।  

(অস্ত্রের জোরে ইসলামের মূলোৎপাটন যে কখনোই সম্ভব নয় সোভিয়েত ইউনিয়ন তার জ্বলন্ত প্রমাণ। নাস্তিক্যবাদী ঝড়ে কোটি মুসলমানের জীবন গেলেও ইসলামকে নিভিয়ে দেওয়া যায়নি। ফালিল্লাহিল হামদ (স.স.)] 







ব্রিটেনে এক-তৃতীয়াংশ স্কুলছাত্রী যৌন হয়রানির শিকার
ভারতে তিন বছরে ১৩ লাখের অধিক নারী-কিশোরী নিখোঁজ
অলস সময় কাটাচ্ছে দেশের ৩৯ শতাংশ তরুণ
৭৬ হাফেযের ‘রত্নগর্ভা’ গ্রাম ঝাউগড়া
ঢাকা লিট ফেস্টে ৩ রোহিঙ্গা কবির দেশে ফেরার আকুতি
মানুষ বেচাকেনার হাট : নিলাম ডেকে মানুষ বিক্রি!
মস্তিষ্কে জ্যান্ত কৃমির সন্ধান!
করোনায় এ পর্যন্ত চিকিৎসক আক্রান্ত ১০১১, মৃত ৫২
সংখ্যালঘুরা বাংলাদেশে সম্মানিত, ভারতে অধিকার বঞ্চিত - -ডা. জাফরুল্লাহ চৌধুরী
কুরবানীর পশুর উচ্ছিষ্টে বাণিজ্য হাযার কোটি টাকা!
মৌলভীবাজারে বিস্ময় জাগানো এক গাছে ‘পঞ্চব্রীহি’ ধান
পশুর নাড়ি-ভুঁড়ি রফতানী করে বছরে আয় ৩২০ কোটি টাকা
আরও
আরও
.