‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও কুমিল্লা যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আবু তাহের (৩৬) গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ১২-টায় বুড়িচং থানাধীন কোরপাই গ্রামে তার শ্বশুরালয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে যান। জনাব আবু তাহের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। কুমিল্লা যেলায় ‘আহলেহাদীছ আন্দোলন’-এর প্রচার ও প্রসারে তার অবদান অনস্বীকার্য। কর্মজীবনে তিনি বাঞ্ছারামপুর থানাধীন রাধানগর কালিকাপুর রহমানিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিক সহ বিভিন্ন অসুখে ভুগছিলেন।

তার প্রথম জানাযা কোরপাই-কাকিয়ারচর ফাযিল মাদরাসা মাঠে পরদিন ২৪ ডিসেম্বর সকাল ৯-টায় কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা হাফেয আব্দুল মতীন সালাফীর ইমামতিতে অনুষ্ঠিত হয়। অতঃপর বেলা ২-টায় তার নিজ গ্রাম জগতপুর ঈদগাহ ময়দানে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহর ইমামতি দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুছল্লী যোগদান করেন। মুহাতারাম আমীরে জামা‘আত মোবাইল ফোনে ঐদিনই যেলা ‘আন্দোলন’-এর সভাপতির নিকট সমবেদনা জ্ঞাপন করেন ও তার রূহের মাগফিরাত কামনা করেন।

[ভাই আবু তাহের-এর মৃত্যুতে আমরা গভীরভাবে বেদনাহত। আমরা তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার রূহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদেŠসে স্থান দান করুন- আমীন!!- সম্পাদক]






রোহিঙ্গাদের উপর নির্মম রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান - -মুহতারাম আমীরে জামা‘আত
মাসিক তাবলীগী ইজতেমা
হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার উদ্বোধন
রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার
সৎকর্মের প্রতিদান উত্তম ও পবিত্র জীবন (যেলা সম্মেলন : নরসিংদী ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি (১৭ই ডিসেম্বর’২৪ মঙ্গলবার, কালদিয়া, বাগেরহাট )
সুধী সমাবেশ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
প্রবাসী সংবাদ
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ছাত্রদেরসংবর্ধনা অনুষ্ঠান (মারকায সংবাদ)
কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল সমূহ - আমীরে জামাআত
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৫ (দেশে অহি-র বিধান প্রতিষ্ঠায় দৃঢ় পদে এগিয়ে চলুন) - -কর্মী সম্মেলনে আমীরে জামা‘আত
আরও
আরও
.