উখিয়া, কক্সবাযার ২৮শে নভেম্বর শনিবার : অদ্য সকাল ৭-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে যেলার উখিয়া উপযেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত মা‘হাদুল লুগাহ আস-সালাফিইয়াহ মাদ্রাসায় রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে ২য় বারের মত ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুজীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে আশপাশের কয়েকটি ক্যাম্পে অবস্থিত বিভিন্ন মসজিদ-মাদ্রাসার মোট ৮৬ জন রোহিঙ্গা আলেম-ওলামা অংশগ্রহণ করেন। অত্র সেমিনারে আক্বীদাহ, শিরক-বিদ‘আত, চার ইমামের আক্বীদা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য পেশ করা হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারীদেরকে সংগঠনের পক্ষ থেকে উর্দূতে অনূদিত শায়খ জামীল যাইনু রচিত ইসলামী আক্বীদা ও ছালাতে মুহাম্মাদী বই প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদেরকে দুপুরের খাবার ও হাদিয়া দেওয়া হয়।

উলে­খ্য, গত ৮ই আগস্ট একই স্থানে একই বিষয়ে ১ম সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন মাদ্রাসার ৮০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপরোক্ত বই সমূহ ৫ কপি করে হাদিয়া প্রদান করা হয়।






সুধী সমাবেশ : চট্টগ্রাম (অহি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসুন!)
যুবসংঘ সেমিনার
সুধী সমাবেশ \ কাঞ্চন, নারায়ণগঞ্জ :
সুধী সমাবেশ
নূরুল ইসলাম প্রধান-এর মৃত্যু সংবাদ
যুবসংঘ : কর্মী সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ঈদুল আযহা পরবর্তী সাতক্ষীরা সফরে আমীরে জামা‘আত
আলোচনা সভা ও প্রশিক্ষণ
শিক্ষক প্রশিক্ষণ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
রোহিঙ্গা শরণার্থীদের পাশে আমীরে জামা‘আত (নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন!) - -বিশ্ববাসীর প্রতি আমীরে জামা‘আত
বার্ষিক কর্মী সম্মেলন ২০২১ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
অহি-র জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিন! (হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.