৩১শে আগস্ট রবিবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ আছর মারকাযী জামে মসজিদ, নওদাপাড়া, রাজশাহীতে মারকায থেকে ২০২৫ সালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য মনোনীত ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। কিন্তু তিনি উপস্থিত থাকতে না পারায় তাঁর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং মারকায পরিচালনা কমিটির পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সেক্রেটারী মাওলানা দুররুল হুদা, মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম, মুহাদ্দিছ মুহাম্মাদ শরীফুল ইসলাম ও শিক্ষক আকরাম হোসাইন। অনুষ্ঠানে প্রত্যেক ছাত্র তার অনুভূতি প্রকাশ করে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মারকাযের শিক্ষক ফায়ছাল মাহমূদ।

উল্লেখ্য, এ বছর মারকায থেকে ৪ জন শিক্ষার্থী মদীনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য মনোনীত হয়েছে। তারা হ’ল, ১. কাওছার আহমাদ (সাবেক ছাত্র, মারকায), ২. আব্দুর রায্যাক (ছাত্র, তাখাছ্ছুছ বিভাগ, মারকায), ৩. আশিকুয্যামান সোহাগ (সাবেক ছাত্র, মারকায), ৪. তারেক (ছাত্র, কুল্লিয়া ১ম বর্ষ, মারকায)। বাদ মাগরিব মারকাযের ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে ছাত্ররা আমীরে জামা‘আতের অফিসে তাঁর সাথে সাক্ষাৎ করে দো‘আ নেয়। তিনি তাদেরকে যোগ্য বা-আমল আলেমে দ্বীন হওয়ার জন্য উপদেশ দেন।






হিজড়াদের সাথে ইফতার (শরী‘আতের আলোকে ‘হিজড়াদের সামাজিক ও ধর্মীয় অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
‘ফিলিস্তীনে ইস্রাঈলের বর্বরচিত গণহত্যা : মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষকসেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মহিলা সমাবেশ (আহলেহাদীছ মহিলা সংস্থা)
কেন্দ্রীয় দাঈর সফর
যেলা সম্মেলন : গাযীপুর-দক্ষিণ; জয়পুরহাট
যাবতীয় ভীতি ও বাধাকে পদদলিত করে সামনে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : দিনাজপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
‘জমঈয়তে আহলে হাদীস পশ্চিমবঙ্গ’-এর সভাপতি হাফেয মাওলানা আইনুল বারী আলিয়াভীর মৃত্যু
আঞ্চলিক প্রশিক্ষণ
মৃত্যুকে স্মরণ করে দুনিয়াবী জীবন পরিচালিত করুন! (যেলা সম্মেলন : বগুড়া) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
তাবলীগী সভা
মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন ও সংবর্ধনা অনুষ্ঠানে ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দ
সংস্কৃতি চর্চা নয় বরং বিশ্বাসগত ভ্রান্তি দূর করার মাধ্যমেই জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.