চান্দিনা, কুমিল্লা ৩১শে জানুয়ারী শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার চান্দিনা থানা সদরে চান্দিনা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন জনাব মুহাম্মাদ গিয়াছুদ্দীনের বাসার দ্বিতীয় তলায় ‘হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার’ উদ্বোধন উপলক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা তাসলীম সরকার, কুমিল্লা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক ইউসুফ আহাম, দফতর সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসাইন, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আহমাদুল্লাহ, মুহাম্মাদ যহীরুল ইসলাম, মুরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জনাব আব্দুল হক। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন অত্র লাইব্রেরীর দায়িত্বশীল হাফেয লুৎফর রহমান। উল্লেখ্য যে, উক্ত লাইব্রেরী ফজর থেকে এশা পর্যন্ত খোলা থাকে এবং সেখানে জামা‘আত সহকারে পাঁচ ওয়াক্ত ছালাত অনুষ্ঠিত হয়। সেই সাথে প্রতিদিন বাদ ফজর মক্তবেরও ব্যবস্থা আছে।






পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরণই মানুষকে মুক্তি দিতে পারে (যেলা সম্মেলন : রংপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ড. মুছত্বফা আ‘যমীর মৃত্যু
সংগঠন সংবাদ
মাযহাবী ইসলাম বাদ দিয়ে প্রকৃত ইসলামের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : চট্টগ্রাম ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাওয়াহ কনফারেন্সে ‘যুবসংঘ’-এর সভাপতির অংশগ্রহণ
সংগঠন সংবাদ
‘আন্দোলনে’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক
সংগঠন সংবাদ - .
হিজড়াদের সাথে ইফতার (শরী‘আতের আলোকে ‘হিজড়াদের সামাজিক ও ধর্মীয় অধিকার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল)
(৫) মাওলানা আব্দুল্লাহ মাদানী ঝান্ডানগরীর মৃত্যু :
আন্দোলন সুধী সমাবেশ
সুধী সমাবেশ ও আলোচনা সভা
আরও
আরও
.