ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বনবী মুহাম্মদ (ছাঃ)-এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধিবাসী আরনুডো ফাওয়ান্ডার। আরনুডো বলেছেন, ইসরাঈল ও আমেরিকান লবি আমাকে মুহাম্মাদ (ছাঃ)-কে অবমাননা করে ফিল্ম নির্মাণের জন্য প্ররোচিত করেছিল। আজ আমি সে কাজের জন্য খুবই লজ্জিত। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি সেই অপরাধটি করার পর নিজের মধ্যেই ভুল বুঝতে পারি। তখন কিছুটা বিচলিত হয়ে যাই। ফলে এক পর্যায়ে আমার ইসলাম গ্রহণের সুযোগ হয়। তিনি আরও বলেন, ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী সংগঠন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছি। এখন একটি ইসলামী সংগঠন করার কথা ভাবছি। তিনি জানিয়েছেন, আমি যখন ঐ ফিল্ম তৈরী করি তখন আমার ধারণা ছিল ইউরোপের জন্য ইসলাম হুমকি স্বরূপ এবং ইসলামের কারণে এখানে বিরূপ প্রভাব পড়ছে। কিন্তু পরবর্তীতে আমার এ ভুলও ভেঙ্গে যায়। এটা ছিল আমার মূর্খতার ফল। তিনি আরো বলেন, ফিল্ম তৈরির মাধ্যমে আমরা মানুষকে ইসলাম সম্পর্কে সতর্ক করতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি তার জন্য লজ্জিত।

[আল্লাহ তাকে উত্তমভাবে তওবা করার তাওফীক দান করুন (স.স.)]






ইউরোপে তাপদাহে বছরে মৃত্যু পৌনে ২ লাখ
ইচ্ছাকৃত দুর্ঘটনার শাস্তি মৃত্যুদন্ড
অবসরে গেলেন স্বনামধন্য মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
ছিটমহল বিনিময়ের ৫ বছর : উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সার্বিক চিত্র
ফিলিস্তীনী মুসলমানদের সাহসিকতায় মুগ্ধ ৩০ অস্ট্রেলিয়ান নারীর একসাথে ইসলাম গ্রহণ
৩ থেকে ৭ দিনে যানজট মুক্ত হবে ঢাকা
চা বিক্রি করেই ২৩ দেশে ভ্রমণ!
মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার প্রথম রোবটিক রেস্টুরেন্ট বানালো নেপাল
স্বর্ণ মওজুদে শীর্ষ ১০ দেশ
ব্রিটেনে এক-তৃতীয়াংশ স্কুলছাত্রী যৌন হয়রানির শিকার
সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২১ গুণ বেশী
আরও
আরও
.