ধূমপানের পরোক্ষ ক্ষতির শিকার হচ্ছে ঢাকা এবং আশপাশের এলাকার ৯৫ শতাংশ শিশু। গত ৭ ডিসেম্বর’১৭ ইংল্যান্ডে প্রকাশিত ‘অক্সফোর্ড জার্নাল অব নিকোটিন অ্যান্ড টোবাকো’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশন এবং আশপাশের এলাকার ৯৫ শতাংশ শিশুই নিজের দেহে বিষাক্ত নিকোটিন বয়ে বেড়াচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশী শিশুদের যত দ্রুত সম্ভব পরোক্ষ ধূমপান থেকে রক্ষা করা দরকার।

গবেষণা প্রকল্পের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক বলেন, ‘বাড়িতে শিশুরা পরিবারের সদস্যদের ধূমপানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তায়, বাসে, দোকানে এবং রেস্টুরেন্টে অনেক লোকজন ধূমপান করে। এতে শিশুরা ক্ষতির শিকার হচ্ছে’। বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক আলী হোসাইন বলেন, ‘শিশুদের অ্যাজমার অন্যতম প্রধান কারণ পরোক্ষ ধূমপান। বাবা, ভাই কিংবা পথচারীদের ধূমপানের শিকার হয় তারা’।

ধূমপায়ীদের মুখ থেকে বের হওয়া ধোঁয়া যখন অন্যের ফুসফুসে প্রবেশ করে, তখন তাকে সেকেন্ডহ্যান্ড স্মোক বলা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় ৪০ শতাংশ শিশু সেকেন্ডহ্যান্ড স্মোকিংয়ে ক্ষতির শিকার।






কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধ
ব্রিটিশ লেখকের আশঙ্কা : ২০ বছরের মধ্যে শিশুদের মূর্খ বানাবে ফেসবুক-টুইটার
মানুষ হারাম খেলে ও চুরি করলে উন্নয়ন সম্ভব নয় : মন্ত্রীপরিষদ সচিব
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
ঢাকা লিট ফেস্টে ৩ রোহিঙ্গা কবির দেশে ফেরার আকুতি
ইতালীতে এমপি-কন্যার ইসলাম গ্রহণে তোলপাড়
কিডনী রোগে আক্রান্ত দেশের দুই কোটি মানুষ - -গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞগণ
সামনে গরম বাড়বে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ আরো ভয়াবহ রূপ নেবে
ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়
আইএস ঘাঁটি থেকে ইসরাঈল ও ন্যাটো নির্মিত অস্ত্র উদ্ধার
ধর্ষণকারীর একমাত্র ওষুধ গুলি করে মেরে ফেলা
মৃত্যুর পরও মুসলিমরা বৈষম্যের শিকার ফ্রান্সে
আরও
আরও
.