ভারতের উত্তর প্রদেশের ধর্ম জাগরণ সমিতির প্রধান বিজেপি নেতা রাজেশ্বর সিং বলেছেন, ভারত থেকে সব মুসলিম ও খ্রিস্টান সম্পূর্ণ মুছে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলাম এবং খ্রিস্টান ভারত থেকে ২০২১ সালের মধ্যে মুছে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা এই নীতি বাস্তবায়ন করছেন আমার সহকর্মীরা। রাজেশ্বর সিং দাবী করেছেন, তার দলের সরকার ভারত থেকে ২০০ মিলিয়ন মুসলিম এবং ২৮ মিলিয়ন খ্রিস্টান বিদায় করে দেবে।

এর আগেও রাজেশ্বর দাবী করেছিলেন, আমাদের লক্ষ্য ভারতকে ২০২১ সালের মধ্যে ‘হিন্দু রাষ্ট্র’ বানানো। মুসলিম এবং খ্রিস্টানদের কারো এই দেশে থাকার অধিকার নেই। যদি থাকতে হয়, তবে তাদের ধর্মান্তরিত হ’তে হবে, নইলে এ দেশ ত্যাগ করতে হবে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে আগেও উস্কানিমূলক মন্তব্যের জন্য পরিচিত রাজেশ্বর ২০১৮ সালে আরএসএস এর ‘ঘর ওয়াপসি’ নীতির জন্য অভিযুক্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি যোর করে মুসলিম এবং খ্রিস্টানদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করেছেন। সেসময় মানুষের মনে উষ্মা জন্মানোর ইঙ্গিত পেয়ে রাজেশ্বরকে তার যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অনির্দিষ্টকালীন অসুস্থতার ছুটিতে পাঠিয়ে দিয়েছিল আরএসএস।






স্বদেশ-বিদেশ
হিজড়ারা পিতা-মাতার সম্পত্তি থেকে সমান ভাগ পাবে
বৃটিশ জার্নালের রিপোর্ট : মহামারীতে ছিয়াম রাখা নিরাপদ
বিশ্বের প্রতি ৪ জনের ১ জন স্ট্রোকে মারা যায় (অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ে স্ট্রোকের ঝুঁকি)
১০ বছরে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৪ গুণ
৭৬ হাফেযের ‘রত্নগর্ভা’ গ্রাম ঝাউগড়া
দেশে সর্বোচ্চ বিক্রিত ১০টি ঔষধের ৫টিই গ্যাসের ঔষধ সার্জেলের বার্ষিক বিক্রি প্রায় ১ হাযার কোটি টাকা
ভারতে গরুর গোশত নিষিদ্ধের আবেদন হাইকোর্টে খারিজ
ব্লগার ও জঙ্গীরা মানবতার ক্ষতি করছে - পুলিশ মহাপরিদর্শক
স্বদেশ-বিদেশ
৫শ’ বছরের পুরাতন কুরআনের পান্ডুলিপি বিক্রি হ’ল ৭৩ কোটি টাকায়
বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানব হত্যাকারী প্রাণী মশা
আরও
আরও
.