করোনায় ভেন্টিলেটর সঙ্কট সমাধানে ইমার্জেন্সী ভেন্টিলেটর তৈরী করেছে রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী। এর নাম দেয়া হয়েছে ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর’। ঐ বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানার তত্ত্বাবধানে দুই মাসেরও অধিক সময় পরিশ্রম করে তারা এই ভেন্টিলেটর তৈরী করেছেন।

ভেন্টিলেটরটি অত্যন্ত কম খরচে দেশীয় প্রযুক্তিতে তৈরী এবং পরিচালনা করাও সহজ ও নিরাপদ। সম্প্রতি বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এমআইটির বানানো ইমার্জেন্সী ভেন্টিলেটরের মডেল অনুসরণ করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বানানো হয়েছে। কয়েকদিন পূর্বে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফীকুল ইসলামের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রকল্প পরিচালক ড. মাসুদ বলেন, এই ভেন্টিলেটরটি মাত্র ৩০-৩৫ হাযার টাকা ব্যয়ে প্রস্ত্তত করা সম্ভব। বর্তমানে এর সাথে যুক্ত রুয়েটের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে একত্র হয়ে এই ভেন্টিলেটরটিকে আরো উন্নত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।






ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারী চলছে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে
ভারতের বন্ধুত্ব চাই দাসত্ব নয় (‘শাপলার রক্ত আল্লামা শফি ভুলে গেলেও জনগণ ভোলেনি’) - -বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)
নারীরা হিজাব পরে না বলেই ভারতে ধর্ষণ বেশী
সিমলাকে রাজধানী করে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী
স্বদেশ-বিদেশ - .
একত্রে তিন তালাক নিষিদ্ধে চূড়ান্ত রায় দিল দিল্লীর সুপ্রিম কোর্ট
শ্রীলঙ্কায় কাঁঠাল খেয়ে বেঁচে আছে লাখ লাখ মানুষ
দেশে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এক-তৃতীয়াংশ বেকার
বিএসএমএমইউতে প্রথমবারের লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন
মাদ্রাসার পাঠ্য বইয়ে কয়েকজন ছাহাবীর ধৃষ্ঠতা প্রদর্শন!
দেশে ১৬ লাখ প্রতিবন্ধী শনাক্ত
জাতিসংঘের প্রতিবেদন (ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে)
আরও
আরও
.