যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো নিজের ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক সমর্থন বাড়াতে সাজানো সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে বসতে পারেন। এ হুঁশিয়ারী দিয়েছেন দেশটির প্রখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী নোয়াম চমস্কি।

সম্প্রতি বেশ কয়েকটি ব্যর্থতার মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের নাগরিকদের উপর তাঁর দু’দফা ভ্রমণ নিষেধাজ্ঞার কার্যকারিতা আদালত আটকে দিয়েছে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘ওবামা কেয়ার’ উল্টে দেওয়ার চেষ্টাও ভন্ডুল হয়ে গেছে।

সংবাদমাধ্যম অল্টারনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে নোয়াম চমস্কি বলেন, ভোটাররা যখন ট্রাম্পকে ‘প্রতারক’ হিসাবে বিবেচনা করবে এবং তাঁর প্রতিশ্রুতিগুলো ‘বালির উপর নির্মিত’ বলেই মনে হবে, তখন হয়তো জনপ্রিয়তা বাড়ানোর স্বার্থে ট্রাম্প চরমপন্থা অবলম্বনের দিকে ঝুঁকবেন। তিনি বলেন, আমার মনে হয়, সাজানো কোন সন্ত্রাসী কর্মকান্ডের সম্ভাবনার বিষয়টি আমাদের উপেক্ষা করা উচিত হবে না, যে ঘটনা মুহূর্তেই পুরো দেশকে বদলে দেবে।


[এতে একটি সত্য বেরিয়ে আসল যে, দেশে দেশে যেসব জঙ্গী তৎপরতা চলছে, তার কলকাঠি নাড়ছে সাম্রাজ্যবাদী অপশক্তিগুলি। আর তাদের টার্গেট হ’ল ইসলাম ও মুসলমান। অতএব দায়িত্বশীল মুসলিম সরকার ও জনগণ সাবধান! (স.স.)]




৪৪ বছর ধরে অসহায় মানুষের চক্ষুসেবা দিচ্ছে রাজশাহীর ‘তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব’
বাংলাদেশে নদীর পানিতে ৩০০ গুণ বেশী এন্টিবায়োটিক দূষণ
ব্রিটেনে এক-তৃতীয়াংশ স্কুলছাত্রী যৌন হয়রানির শিকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন পিতা সম্পত্তির লোভে সন্তানদের হুমকি
গাইবান্ধায় চরের বালুতে মিলল মূল্যবান ছয় খনিজ
তরুণ বিজ্ঞানী আবু ছালেহ উদ্ভাবিত ক্যান্সারের ওষুধে ব্যাপক সাড়া
ব্যাংকে টাকা রাখলে প্রতি বছর দুই শতাংশ কমবে
মৃত্যুর সময় সামান্য পানি চেয়েও পেলেন না নারায়ণগঞ্জের কোটিপতি ব্যবসায়ী
বাংলাদেশের যে ভাষা জানেন মাত্র ৬ জন!
হিজড়ারা পিতা-মাতার সম্পত্তি থেকে সমান ভাগ পাবে
সীমানা পিলার-কয়েন দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আরও
আরও
.