বিশ্বজুড়ে ক্রমেই বেড়ে চলেছে আবহাওয়ার বিপর্যয়। ভবিষ্যতে মহাবিপদের মুখে পা বাড়াচ্ছে পৃথিবী। প্রকৃতির সর্বনাশা পরিবর্তনে ২০২৫ সালের মধ্যেই থেমে যেতে পারে আটলান্টিকের স্রোত, জমে যেতে পারে ইউরোপ। এমনটাই বলছে ‘ইউনিভার্সিটি অব কোপেনহেগেন’-এ করা নতুন এক গবেষণা।

পরিবেশের দূষণ কমানো সম্ভব না হ’লে কয়েক দশকের মধ্যে ভেঙে পড়বে সমুদ্র স্রোতের ব্যবস্থা। আবহাওয়ার এ বিরূপ অবস্থা প্রভাবিত করবে পৃথিবীর প্রতিটি মানুষকে। এ স্রোত আবহাওয়া ব্যবস্থায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রায় দেখা যাবে গরমিল। ভারত, দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকার কোটি কোটি মানুষ যারা খাদ্যের জন্য বৃষ্টির ওপর নির্ভরশীল তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্রোত থেমে গেলে ঝড় বেড়ে যাবে। ফলে ইউরোপের তাপমাত্রা কমে যাবে, উত্তর আমেরিকার পূর্ব উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এতে করে বরফের চাদরে ঢেকে যাবে অ্যামাজন ও অ্যান্টার্কটিকা। অন্যদিকে গ্রীণল্যান্ডের ও অন্যান্য অংশের গলে যাওয়া বরফ মিঠা পানির সঙ্গে মিশে স্রোতের প্রবাহ বাড়িয়ে দেবে।







পলিথিনের বিকল্প হ’তে পারে পাটের পলিমার
বৃদ্ধাশ্রমে প্রকৌশলীর মৃত্যু। জানাযায় আসেনি ছেলে-মেয়ে বা কোন আত্মীয়-স্বজন
মাদ্রাসা শিক্ষাকে অনুসরণ করে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় চালু হয়েছে
আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাঊনী সরকার জাহান্নামে জ্বলবে-আয়ারল্যান্ডের এমপি টমাস গোল্ড
বাকৃবি গবেষকের গবেষণালব্ধ ফলাফল (স্বল্প সময় ও স্থানে পুষ্টিকর শাক-সবজি)
সুইডেনে শ্রেণীকক্ষে কম্পিউটার স্ক্রিন নিষিদ্ধ হচ্ছে
দেশে সাড়ে তিন কোটির অধিক শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা
বিশ্বের প্রতি ৪ জনের ১ জন স্ট্রোকে মারা যায় (অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ে স্ট্রোকের ঝুঁকি)
রোহিঙ্গাদের গ্রামগুলো মানচিত্র থেকেও মুছে ফেলছে মিয়ানমার
আইন দেখিয়ে বিবাহে বাধা : আত্মহত্যা করল ষোড়শী কনে
শিক্ষার্থীদের কান্নায় আটকে গেল শিক্ষকের বদলি
অবশেষে ছিটমহল বিলুপ্ত হল
আরও
আরও
.