উত্তর কোরিয়ার একশ্রেণীর কারাবন্দীদের হাড়ভাঙ্গা পরিশ্রম করিয়ে হত্যা করা হচ্ছে। এরপর তাদেরকে মাটিচাপা দিয়ে সার তৈরী করে সেগুলো ফুল চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির বরাত দিয়ে এমনটি জানিয়েছে ‘কমিটি ফর হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়া’। এক প্রতিবেদনে তারা দাবী করেছে যে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে দেশটি থেকে পালিয়ে যেতে চাওয়া ব্যক্তিদের আটক করে জোরপূর্বক শূকর পালনে বাধ্য করানো হচ্ছে। সেখানে তাদেরকে দিয়ে কঠোর পরিশ্রম করানো হচ্ছে। ফলে অল্প দিনেই মৃত্যুর  কোলে ঢলে পড়ছে তারা। মৃত্যু হ’লে তাদের দেহ দিয়ে সার তৈরী করা হচ্ছে। রাজধানী পিংইয়ং থেকে ৩০ মাইল দূরে অবস্থিত এমন একটি গোপন ক্যাম্পের খোঁজও পেয়েছে তারা। এই ক্যাম্প থেকে পালিয়ে আসা কারাবন্দীরা জানিয়েছে যে প্রায় ২ হাযার রাজনৈতিক বন্দীও কারাগারটিতে রয়েছেন। পালিয়ে আশা এক কারাবন্দী জানান, মাটিচাপা দেওয়া মরদেহগুলো প্রাকৃতিক সারের মতো কাজ করে। সেই সার দিয়েই লাল রংয়ের আজালিয়া ফুল চাষ করা হয়। তবে উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে এসব অস্বীকার করা হয়েছে।

[আল্লাহ এই যালেমকে ধ্বংস করুন ও তার বদলে সেদেশে উত্তম শাসক নিয়োগ করুন (স.স.)]






বেসরকারী খাতের সম্পৃক্ততায় বদলে গেছে চট্টগ্রাম বন্দর
জার্মানীতে রফতানি হচ্ছে পাট পাতার চা
শতবর্ষী বৃদ্ধাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে গেল পরিবার
ইফতারের আগে না খেলে শাস্তি
পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে-প্রধানমন্ত্রী
ইউরোপে তাপদাহে বছরে মৃত্যু পৌনে ২ লাখ
রাশিয়ায় ‘ঈশ্বর নেই’ বলায় জেলের মুখে!
মাটির নীচে বিস্ময়কর গ্রাম
করোনা বাতাসেও ছড়াতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মার্কিন প্রেসিডেন্ট হলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প
ফারাক্কা ও গজলডোবা বাঁধ দিয়ে ভারত আমাদের উপর গযব নামিয়েছে
জুম‘আর ছালাত না পড়লে জেল-জরিমানা মালয়েশিয়ার তরেংগানু প্রদেশে
আরও
আরও
.