যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সনোরান মরুভূমিতে ফরাসি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জ্যাক আন্দ্রে ইসতেল একটি অদ্ভুত জাদুঘর গড়ে তুলেছেন। তাঁর দাবী, ভিনগ্রহের প্রাণীরা কখনো পৃথিবীতে এলে তাদের মানবসভ্যতা সম্পর্কে জানতে এই জাদুঘরে আসতেই হবে। এজন্য বিভিন্ন ধরনের গ্রানাইট ব্যবহার করে জাদুঘরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে ৬০০০ সাল পর্যন্ত এটি টিকে থাকবে। এই জাদুঘরে পাথরে খোদাই করে মানবসভ্যতার নানা ইতিহাস সংরক্ষণ করা হয়েছে। প্রায় ৩০ বছর আগে ইসতেল এই জাদুঘর গড়ার উদ্যোগ নেন। ১৯৮০-এর দশকে ইসতেল দম্পতি সনোরান মরুভূমিতে জনশূন্য এলাকায় ২ হাযার ৬০০ একর জায়গা কেনেন। এই জাদুঘরে তিনি পৃথিবীর ইতিহাসের সব গুরুত্বপূর্ণ ঘটনার নিদর্শন রাখার সিদ্ধান্ত নেন। পাথর খোদাই করে চিত্র এঁকে সব গুরুত্বপূর্ণ ইতিহাস রাখা হয়েছে এখানে। এখানে মজার বিষয়ও আছে অনেক। যেমন ১৮০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস ম্যাডিসনের করা তাঁর মন্ত্রীসভায় বিয়ারবিষয়ক একটি মন্ত্রণালয় খোলার প্রস্তাব যেমন রয়েছে, তেমনি রয়েছে টেলিভিশনের রিমোটের মিউট বোতামও। ইসতেলের মতে, রিমোটের মিউট বোতাম সভ্যতার গুরুত্বপূর্ণ আবিষ্কার। মরুভূমির উচ্চ তাপমাত্রার কারণে এই জাদুঘর পরিদর্শনের আনুষ্ঠানিক মৌসুম শুরু হয় প্রতিবছর শীতে। একজন সার্বক্ষণিক গাইড থাকেন দর্শনার্থীদের জাদুঘর ঘুরিয়ে দেখানোর জন্য। প্রতি দর্শনার্থীকে এজন্য তিন ডলারের টিকিট কাটতে হয়।






বসবাসযোগ্য শীর্ষ শহর ভিয়েনা
আবারো ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদন্ড
পুলিশের মানবিকতা (মা-মেয়ের জীবন রক্ষা)
ইরেজারে বিষাক্ত রাসায়নিক : স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা
উৎপাদিত খাদ্যের অর্ধেকই ফেলে দেয় আমেরিকানরা
দেশে ৫ কোটি লোক লিভার রোগে ভুগছে
ফেলে দেওয়া প্লাস্টিক থেকে পরিবেশবান্ধব টাইল্স
রোহিঙ্গা হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী মিয়ানমারের চার সেনার স্বীকারোক্তি : যাকে দেখবে, গুলি করবে
শ্রবণ প্রতিবন্ধীদের বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট কর্মসূচী চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে
ভারতের আসামের বিজেপি বিধায়কের মন্তব্য (স্বাধীনতার পরই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল)
মদের জন্য ভিক্ষা চাইছে কনস্টেবল
আরও
আরও
.