যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় ক্যামব্রিজে উন্মুক্ত হ’ল ইউরোপের প্রথম পরিবেশবান্ধব মসজিদ। ইউরোপের সর্বাধিক ব্যয়বহুল মসজিদ হিসাবে স্বীকৃতি পাওয়া মসজিদটির নির্মাণে খরচ হয়েছে ২৪ মিলিয়ন ডলার বা ২০৩ কোটি টাকা। পরিবেশবান্ধব মসজিদটির নাম নিউ ক্যামব্রিজ মসজিদ। মসজিদে একসাথে ১ হাযার মুছল্লী ছালাত আদায় করতে পারবেন। এছাড়া জনকল্যাণমূলক নানা সুবিধার ব্যবস্থা করা হয়েছে এ মসজিদে।

২০০৮ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের লেকচারার ড. আব্দুল হাকীম মুরাদ এ মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এবং তহবিল সংগ্রহ শুরু করেন। প্রায় আট বছরের গবেষণা শেষে, ২০১৬ সালের সেপ্টেম্বরে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। অতঃপর গত ২৪শে এপ্রিল মসজিদটি উদ্বোধন করা হয়।

মসজিদ চত্বরের সৌন্দর্য বর্ধনে অলঙ্করণে কাজ করেন বিখ্যাত শিল্পী ইম্মা ক্লার্ক। নিউ ক্যামব্রিজ মসজিদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মুরাদ বলেন, মসজিদটিতে দিনের বেলা ইলেক্ট্রিসিটি ব্যবহারের দরকার হয় না। এখানে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা আছে। মসজিদের ছাদে বৃষ্টির পানি প্রক্রিয়াজাতের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ভেতরে বেশ ঠান্ডা অনুভূত হয়। রাতের জন্য সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। ইটের পিলারের বদলে ১৬টি গাছের কলাম ব্যবহার করা হয়েছে। সবুজ সমারোহের আদলে তৈরি করা হয় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। পবিত্র কুরআনে যেসব ফলের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর সমন্বয়ে তৈরি একটি বাগান মসজিদ কমপ্লেক্সের ভেতর থাকবে। এটি নির্মাণে কয়েকটি মুসলিম দেশ অংশগ্রহণ করেছে। তবে মোট খরচের প্রায় দুই-তৃতীয়াংশ দিয়েছে তুরস্ক।






মাওলানা মুহিউদ্দীন খানের মৃত্যু
হিজাবকে সরকারী ইউনিফর্মে অন্তর্ভুক্ত করল স্কটল্যান্ড
রাজশাহীর বাগমারায় চড়া সূদ ও এনজিও কর্মীদের চাপে ৩ মাসে প্রাণ গেল ১০ জনের!
অত্যধিক তাপমাত্রায় মারা যাচ্ছে মানুষ, পুড়ছে বনাঞ্চল; সেতু মুড়িয়ে রাখা হয়েছে ফয়েলে
অপহরণে ভারত দ্বিতীয়, শীর্ষ দশে বাংলাদেশ
মেডিকেলে চান্স পেল ৫ মাস বয়সে পিতৃহারা দরিদ্র পরিবারের জমজ তিন ভাই
বাংলাদেশে নদীর পানিতে ৩০০ গুণ বেশী এন্টিবায়োটিক দূষণ
খরচ কম হওয়ায় সরকারী মাধ্যমের হাজীদের প্রায় ৯ কোটি টাকা ফেরত দেয়া হবে!
চিনিযুক্ত ফলের রস পানে মৃত্যু ডেকে আনে
বিশ্বের ক্ষুদ্রতম দেশ পিটকার্ন আইল্যান্ডসের জনসংখ্যা ৫৬
ভেন্টিলেটর তৈরী করল রুয়েট শিক্ষার্থীরা
সপ্তম শতকে মুসলিম-খ্রিস্টানদের সম্মিলিত বসবাস ছিল ইউরোপে!
আরও
আরও
.