ছাত্রদের সঙ্গে হোস্টেলে একই ঘরে থাকতে দিতে হবে। ছাত্রীদের এই দাবীতে অচল হয়ে পড়েছে কলিকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। চলছে বিক্ষোভ। ইতিমধ্যেই ১৪ ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সরকারীভাবে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল থাকলেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির হোস্টেলে তারা একসঙ্গে থাকে। সম্প্রতি কর্তৃপক্ষের তরফ থেকে একটি নির্দেশিকা জারী করে জানানো হয়েছে যে, রাত দশটার পর ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে অথবা ছাত্ররা ছাত্রীদের হোস্টেলে ঢুকতে গেলে একটি খাতায় সই করতে হবে। আর এখানেই বেঁধেছে গোল। ছাত্রীদের দাবী, একই হোস্টেলে থাকতে দিতে হবে তাদের। কারণ তাদের অভিযোগ, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে লিঙ্গ বৈষম্য হচ্ছে। এই ইস্যুতেই প্রতিষ্ঠানটিতে চলছে বিক্ষোভ। ছাত্রীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে কয়েকজন ছাত্রও। আন্দোলনকারীদের এই দাবী কখনই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে দাবী না মানা হ’লে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ছাত্র-ছাত্রীরা।

[আল্লাহর বিধান বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা আর গণতন্ত্রের মাপকাঠিতে নৈতিকতাকে বিচার করলে উক্ত দাবী মেনে নিতে হয়। তাই আসুন! আশ্রয় নেই সৃষ্টিকর্তার আল্লাহর কল্যাণময় বিধানের ছায়াতলে। বাংলাদেশের নেতারা এখুনি সাবধান হৌন! (স.স.)]






যাত্রাপথে ছালাতের বিরতি বাধ্যতামূলক করল এনা পরিবহন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শেখ হাসিনার আম উপহার
সিমলাকে রাজধানী করে স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী
ব্রিটেনে জাতিগত বৈষম্য : সবচেয়ে কম বেতন পান বাংলাদেশীরা
পাসপোর্ট থেকে ‘ইস্রাঈল ব্যতীত’ শব্দ বাদ দেওয়া দুঃখজনক -সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
স্বদেশ-বিদেশ
বাঘ ইকো ট্যাক্সি : চালু হতে যাচ্ছে দেশে উৎপাদিত প্রথম বৈদ্যুতিক থ্রি-হুইলার
সূদখোররা বেপরোয়া : গ্রহীতাদের মরণদশা
দূষণে ভারতে সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু ২০১৭ সালে
ধর্ষণকারীর একমাত্র ওষুধ গুলি করে মেরে ফেলা
জাতীয় সংসদের ব্যতিক্রমধর্মী বাজেট বক্তব্য পেশ করলেন অর্থমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে এবার বিএসএফের পাহারাদার সাপ ও কুমির!
আরও
আরও
.