যুক্তরাজ্যে পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথের সাম্প্রতিক জরিপ বলছে, গত বছর রামাযানে ছিয়াম পালন করা মুসলমানদের মধ্যে কভিড-১৯-এ মৃত্যুর হার বাড়েনি। গত বছর সংস্থাটির ঐ জরিপের ফলাফল প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, সেসময় ছিয়াম রাখা ব্রিটিশ মুসলমানরা করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাজ্যে প্রায় ৩০ লাখ মুসলিম-এর বাস। এদের বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। প্রতিবেদনে বলা হয়েছে, রামাযান সংশ্লিষ্ট আচার-আচরণের সঙ্গে কভিড-১৯-এ মৃত্যুর কোন ক্ষতিকারক প্রভাব নেই।

গত বছর যুক্তরাজ্যের অনেক ভাষ্যকারই মত দেন যে, রামাযান মাসে আক্রান্তের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে জরিপে বলা হয়েছে, ‘এসব দাবীর কোন দালীলিক ভিত্তি নেই। গত বছর যুক্তরাজ্যে প্রথম দফার সংক্রমণ চূড়ায় পৌঁছানোর কয়েক দিনের মাথায় ২৩শে এপ্রিল থেকে ছিয়াম শুরু হয়। ঐ সময়ে অন্তত ২০ শতাংশ মুসলিম অধ্যুষিত বহু এলাকায় মৃত্যুর হার বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন যে, রামাযানে মৃত্যুর পরিমাণ ধীরে ধীরে কমে গেছে। রামাযানের পরেও অব্যাহত থাকে এই প্রবণতা।






শুক্রাণু কমছে, প্রজনন সঙ্কটে পড়তে পারে মানুষ!
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
দেশে অর্থনৈতিক মন্দার মধ্যেও তিন মাসে কোটিপতি বেড়েছে ২৪৫ জন
স্বদেশ-বিদেশ
১৮ বছর বয়সোর্ধ্ব ভারতীয় ইচ্ছামত ধর্ম গ্রহণ করতে পারবে
বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত ৮০ কোটির বেশী মানুষ
ইউরোপে তাপপ্রবাহে ১০ দিনে ২৩০০ মৃত্যু
ভারতে প্রতিদিন গড়ে ৪শ’ লোক নিহত হয় সড়ক দুর্ঘটনায়
সন্তানদের সময় দিতে চাকুরী ছাড়লেন বিসিএস ক্যাডার মা
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্নের আহবান জাতিসংঘের
শূকরের গোশত খাওয়ালো শওকতকে
আমেরিকার মুসলিম শাসিত প্রথম শহর হ্যামট্রামক
আরও
আরও
.