ভারতে নাগরিকত্ব সংশোধন আইন (সিএবি) সংসদে পাশ হওয়ার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসি কিছুতেই কার্যকরী করতে দেব না। মুসলমানদের জন্য জীবন দিব, তবু মাথা নত করব না। তিনি বলেন, ‘আমরা বাংলায় আছি। এখানে এনআরসি করতে হ’লে, আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে, এখানে সিএবি করতে হ’লে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে’।

গত ১৬ই ডিসেম্বর উত্তর ও দক্ষিণ কলকাতা এবং হাওড়া জুড়ে তিন দিন মহামিছিল উপলক্ষে রেডরোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা করেন তিনি। সঙ্গে ছিল বিশাল মিছিল। মিছিল শেষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে ভাষণ দেন তৃণমূলে এই চেয়ারপার্সন। এসময় তিনি আরো বলেন, আমরা সবাই নাগরিক। বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের আদর্শ। আমরা কাউকে বাংলা ছাড়তে দেব না। আমরা এনআরসি ও সিএএ-কে বাংলায় ঢুকতে দেব না। আমাদের শান্তি বজায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী জমায়েতের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘আপনারা ভোট দেন না? আপনাদের নাম ভোটার তালিকায় নেই? আপনাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে না? তাহ’লে আবার কিসের নাগরিকত্ব আপনাকে দেবে?’

[ধন্যবাদ মমতা বন্দোপাধ্যায়কে। আল্লাহর নিকট প্রার্থনা তিনি যেন মযলূম মুসলমানের হেফাযত করেন (স.স.)]






মার্কিন মুল্লুকের তরুণেরা কেন এত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন!
চীনে ভয়াবহ প্লেগে মৃত্যু! নতুন মহামারির আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারী
মুসলমান হওয়ার কারণেই শান্তিপ্রিয় রোহিঙ্গাদের ওপর নিপীড়ন - -পোপ ফ্রান্সিস
সীমানা পিলার-কয়েন দিয়ে কোটি টাকা আত্মসাৎ
মাত্র ১১০০ টাকায় কিডনী ডায়ালিসিস (ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্বের সর্ববৃহৎ কিডনী ডায়ালিসিস ইউনিট)
ঢাবিতে বিজ্ঞান ও মানবিক বিভাগে প্রথম হয়েছে দুই মাদ্রাসা শিক্ষার্থী
আইন দেখিয়ে বিবাহে বাধা : আত্মহত্যা করল ষোড়শী কনে
স্বদেশ-বিদেশ
করোনায় যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখের বেশী মানুষের মৃত্যু
বিনা পাসপোর্টে ৫ লাখ ভারতীয় দেশে
নিউইয়র্কের মুসলমানদের কবর দেওয়ার জায়গা নেই!
ছিয়াম রাখায় চীনে গ্রেফতার একশ’
আরও
আরও
.