রাস্তায় গরু ছেড়ে দেওয়ার জন্য এক ব্যক্তিকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভারতের গুজরাট রাজ্যের একটি আদালত। রাস্তায় গরু ছেড়ে দেওয়া এবং মানুষের জীবন বিপন্ন করার জন্য প্রকাশ জয়রাম দেশাইকে দোষী সাব্যস্ত করা হয়। ভারতের যেসব রাজ্যে রাস্তায় গরু ঘুরে বেড়ানো সমস্যা হয়ে দাঁড়িয়েছে, গুজরাট তার মধ্যে অন্যতম। আদালতের বিচারক বলেছেন, যেহেতু এ ধরনের অপরাধ বাড়ছে, সেজন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে শাস্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের লোকজন গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে। গুজরাটসহ ১৮টি রাজ্যে গরু যবেহ করা বেআইনী। গুজরাটে ২০১৭ সালে গো-রক্ষা আইন কঠোর করে জানানো হয়েছিল, কেউ গরু যবেহ করলে যাবজ্জীবন কারাদন্ড হ’তে পারে। কঠোর ঐ আইনের পর বিশাল সংখ্যক গরু দিন দিন বেওয়ারিশ হিসাবে রাস্তায় ঘুরে বেড়ায়। এসব গরুর কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। অনেক সময় মানুষের ওপর হামলার ঘটনাও ঘটে। রায়ে বিচারক বলেছেন, মালিকরা রাস্তাঘাটে গবাদি পশু ছেড়ে দেওয়ার কারণে মানুষ মারা গেছে এবং গুরুতর আহত হয়েছে।

[গরু কখনোই পূজার বস্ত্ত নয়। বরং এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খাদ্য হিসাবে (আন‘আম ১৪৩-৪৫)। আধুনিক যুগেও ভারতের হিন্দুদের এরূপ মূর্খতা বিস্ময়ের ব্যাপার। যেখানে মানুষের চাইতে গরুর মূল্য বেশী। আমরা বলব, গরুকে শকুনের খাদ্য না বানিয়ে মানুষের খাদ্য বানান (স.স.)]







৮ বছরের এক ইউপি চেয়ারম্যান এখন জীবিকা নির্বাহ করেন সবজি বিক্রি করে!
মস্তিষ্কে জ্যান্ত কৃমির সন্ধান!
যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ও স্বাধীনতার কেন্দ্রে রয়েছে ধর্মীয় বিশ্বাস
সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাস (গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বাজেট)
শতবর্ষী বৃদ্ধাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে গেল পরিবার
ব্রিটেনে ৯০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
চীনে সন্তান হ’লেই বেতনসহ এক বছর ছুটি
স্বদেশ-বিদেশ
পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে : শেখ বশিরউদ্দীন
ইফতারির ৫৫ মিনিট পরই সাহরী
সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামীকে ছালাত আদায়, মাদক থেকে বিরত থাকা প্রভৃতি শর্তে মুক্তি দিলেন বিচারক
পটুয়াখালীতে এক পরিবারে ৪৬ জন হাফেয!
আরও
আরও
.