ববর্রতার সব সীমাই যেন অতিক্রম করল সশস্ত্র চরমপন্থী সংগঠন আইএস। এবার জনসমক্ষে নিজের মাকে হত্যা করেছে এক আইএস চরমপন্থী। আইএস ছাড়তে বলায় নির্মমভাবে মাকে হত্যা করে আলী সাকার। সম্প্রতি আইএসের কথিত রাজধানী রাকায় এ হত্যাকান্ড ঘটে বলে যুক্তরাজ্যভিত্তিক দেশটির মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসে’র বরাতে এ খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসওএইচআর জানায়, ৪৫ বছর বয়সী ঐ মা তার সন্তানকে ভুলপথে চলার বিষয়ে সতর্ক করেন। তিনি সন্তানকে নিয়ে দেশ ছেড়ে যাওয়ার কথাও বলেন। কিন্তু ঐ পথভ্রষ্ট সন্তান তার মায়ের এ সতর্কতার খবর শীর্ষপর্যায়ে জানিয়ে দেয়। পরে তাকে আটক করে আইএস। অতঃপর বিচারে ঐ নারীকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দেয় আইএস। আর তাকে মারার জন্য তার সন্তানকেই দায়িত্ব দেয়া হয়। অতঃপর বর্বর আইএসের ঐ সদস্য ২১ বছরের আলী সাকার তার মা ৪৫ বছরের লিনা আল-কাসেমকে রাকার পোস্ট অফিসের কাছে কয়েকশ’ মানুষের সামনে হত্যা করে। সংবাদমাধ্যম বলছে, শুধু ঐ দুর্ভাগা মাকে নয়, সিরিয়া ও ইরাকের বিশাল এলাকায় আইএস গত দেড় বছরে এভাবে অন্তত দুই হাযার মানুষকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে, গলা কেটে অথবা পাথর মেরে হত্যা করেছে। যদিও তাদের নির্মূলে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযান অব্যাহত রয়েছে। [আন্তর্জাতিক শত্রু মিডিয়ার এসব খবর মিথ্যা হউক, এটাই আমরা কামনা করি। কিন্তু যদি সত্য হয়, তাহ’লে বলব, এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু অথবা শত্রুদের দোসর। অতএব হে মুসলিম! তোমরা সাবধান হও! (স.স.)]




খ্রিস্টান ব্যবসায়ী প্রতিদিন ৮০০ জনকে ইফতার করান
গাযার পরিস্থিতি ভয়াবহ ও অমানবিক, শতভাগ অধিবাসী দুর্ভিক্ষের ঝুঁকিতে : জাতিসংঘ
গাযার পর সিরিয়া দখলে নেমেছে ইস্রাঈল
কাতারে মওজুদ রয়েছে ১৩৮ বছরের প্রাকৃতিক গ্যাস
মারা গেলেন কম্পিউটারে আরবী ভাষা অন্তর্ভুক্তকারী শায়েখ মুহাম্মাদ আশ-শারিখ
তুরস্ক ও পাকিস্তানের যৌথ ব্যবস্থাপনায় প্রথম ‘মুসলিম বিশ্বের যুদ্ধবিমান’ প্রকল্প
মুসলিম জাহান
সঊদী ডাক্তারদের সাফল্য
১০ ঘণ্টার অপারেশনে পৃথক হ’ল যমজ মাথা
মুসলিম জাহান
শায়েখ আব্দুল আযীয আলে-শেখ এর মৃত্যু (সঊদী আরবের গ্রান্ড মুফতী ও দীর্ঘ ৩৪ বছরের হজ্জের খতীব)
প্রবাসীদের আয়ের ওপর ৬ শতাংশ হারে কর বসবে
সঊদী শীর্ষ অর্থনৈতিক পরিষদে সংস্কার প্রস্তাব অনুমোদন
পাঁচ ওয়াক্ত আযানের ধ্বনিতে ফোটে যে ফুল
আরও
আরও
.