চলমান উত্তেজনার মধ্যেই কারাবন্দি ৩৬০ ভারতীয়কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মুক্তির অপেক্ষায় থাকা ওই বেসামরিক বন্দিদের মধ্যে ৩৫৫ জনই মৎস্যজীবী। দুই দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এপ্রিলে চার ধাপে তাদের মুক্তি দেবে ইসলামাবাদ। ২০০৮ সালের ২১ মে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনস্যুলার বিনিময় চুক্তির আওতায় প্রতি বছরে দুইবার পরস্পরের মধ্যে বন্দিদের তালিকা বিনিময় করে আসছে দিল্লি-ইসলামাবাদ। সংবাদমাধ্যম ডন-এর ওয়েবসাইটে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মোহাম্মদ ফয়সালকে উদ্ধৃত করে বলা হয়েছে, তালিকা অনুযায়ী ৫৩৭ জন ভারতীয় বেসামরিক সে দেশের কারাগারে বন্দি আছে। এদের মধ্যে এপ্রিলে চার ধাপে ৩৬০ জনকে মুক্তি দেওয়া হবে। মাসের ৮, ১৫ ও ২২ তারিখ ১০০ জন করে ৩০০ জনকে মুক্তি দেওয়া হবে। আর ২৯ এপ্রিল মুক্তি পাবে বাকী ৬০ জন। ফয়সাল জানিয়েছেন, সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের কারাগারে ৩৪৭ জন পাকিস্তানি আটক রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়সাল।






সিরিয়ায় চালু করা হ’ল ইসলামী শরী‘আহ আইন
মালয়েশিয়ায় রামাযান মাস : পণ্যমূল্য বৃদ্ধির পরিবর্তে কমানোর প্রতিযোগিতা
ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করল মালদ্বীপ
সঊদী আরবে ব্যাপক বৃষ্টিপাত : সবুজে ছেয়ে গেছে মক্কা-মদীনার বিস্তীর্ণ মরুভূমি
রাজবন্দীদের সমর্থনে টুইটারে পোস্ট দেওয়ায় সঊদী স্কুলছাত্রীর ১৮ বছরের কারাদন্ড
মারা গেলেন কম্পিউটারে আরবী ভাষা অন্তর্ভুক্তকারী শায়েখ মুহাম্মাদ আশ-শারিখ
পথচারীদের জন্য ইফতার সাজিয়ে বসে থাকেন সুদানের নুবা গ্রামের বাসিন্দারা
সাদ্দাম হোসাইনই ছিলেন ইরাকের উপযুক্ত শাসক
মুসলিম জাহান
মুসলিম জাহান
ইসলামে উদারপন্থী বা বলে কিছু নেই, ইসলাম একটাই : এরদোগান
মুসলিম জাহান
আরও
আরও
.