‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’ চিরকুট লিখে আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম। আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে। সম্প্রতি মিনারুল ও তাঁর স্ত্রী-সন্তানদের চল্লিশা অনুষ্ঠিত হয়েছে। মিনারুলের পিতা রাজশাহীর পবা উপযেলার বামনশিকড় গ্রামের রোস্তম আলী জানিয়েছেন, ১২০০ লোকের এই আয়োজন করতে তাঁকে ১ লাখ টাকা ঋণ নিতে হয়েছে, যা পরিশোধের জন্য জমি বিক্রি করতে হবে।

রোস্তম আলী বলেন, ‘এই অনুষ্ঠানকে কেউ চল্লিশা বলে। কেউ বলে ফয়তা। সমাজের মানুষকে নিয়ে এটা করতে হয়। বাপ-দাদার আমল থেকেই এটা দেখে আসছি। আমিও মনের আবেগে করলাম। আমি গরীব মানুষ। গোশত করতে পারিনি। মাছ দিয়ে মুড়িঘণ্ট আর ডাল করেছি।

তিনি বলেন, আশপাশের মানুষজন বলছিল, চারজনের মরার কারণে বাড়ি ভারী ভারী লাগছে। ছোট শিশুরা ভয় পাচ্ছিল। অনুষ্ঠানটা করলাম যাতে ভয় ভাঙে। বাড়ি যেন পাতলা হয়।

গত ১৫ই আগস্ট নিজ বাড়ি থেকে মিনারুল ইসলাম, তাঁর স্ত্রী মনিরা খাতুন (৩০), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলার (৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশের পাশে চিরকুট পাওয়া যায়, যাতে মিনারুল স্ত্রী ও দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করে। ঐ চিরকুটে মিনারুল আরও লেখে, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কারও কাছে কিছু চাইতে হবে না’।

[চার জনের আত্মহত্যা মহাপাপ। অতঃপর চল্লিশার মত বিদ‘আতী অনুষ্ঠান। মুর্খতার সীমা নেই। এরা দুনিয়া ও আখেরাত দু’টিই হারিয়েছে। অন্যেরা সাবধান থাকুন (স.স.) ]






দাখিল পাশ মাদ্রাসা ছাত্রের কৃতিত্ব (কম্পিউটার, মিনি কপ্টার ও উড়োজাহায তৈরি)
২০০১ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় যুদ্ধে ৫৬০ হাযার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র
ভারতের আসামের বিজেপি বিধায়কের মন্তব্য (স্বাধীনতার পরই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল)
স্মার্টফোন কিনতে সন্তান বিক্রি
পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ!
বাবরী মসজিদ ধ্বংসে প্রথম অংশ নেওয়া বলবীর সিং নওমুসলিম মুহাম্মাদ আমের-এর মৃত্যু
রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য চেরনোবিল দুর্ঘটনার বার্তা
গরু অক্সিজেন গ্রহণ করে ও অক্সিজেনই ত্যাগ করে!
মানুষের শেখা উচিত কুকুরের কাছ থেকে
বাংলাদেশে গণপরিবহনে চলাচলের সময় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
চীনের সাবেক মেয়রের বাসায় ১৩ টন স্বর্ণ ও ৩১ লাখ কোটি টাকা!
মেয়াদোত্তীর্ণ ঔষধ ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা ও আল্টিমেটাম
আরও
আরও
.