ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ মৃত্যুবরণ করেছেন। গত ১৭ই জুলাই শুক্রবার রাজধানী ঢাকার বেসরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা এমাজউদ্দীন আহমদ ১৯৩৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

খ্যাতনামা শিক্ষাবিদ এবং গবেষক-পর্যালোচক এমাজউদ্দীন আহমদ প্রায় ৩০ বছর ধরে তুলনামূলক রাজনীতি, প্রশাসনব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করেছেন। বিভিন্ন বিষয়ের ওপর তিনি শতাধিক গ্রন্থ লিখেছেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ১৯৯২ সালে তিনি একুশে পদক পান।






কিডনী দিয়ে পুত্রবধুর জীবন বাঁচালেন শাশুড়ী
চাউল চিকন করতে গিয়ে প্রতি বছর ১৬ লাখ টন চাল মিলে নষ্ট হচ্ছে -খাদ্যমন্ত্রী
ভারতের সবচেয়ে বড় সোনার ভান্ডারের খোঁজ দিয়েছে পিঁপড়েরা!
‘সহনীয় মাত্রায় ঘুষ’ খাওয়ার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হ’লেন জো বাইডেন
দেশে ৫ কোটি লোক লিভার রোগে ভুগছে
মারা গেলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর রতন টাটা
মাদক মামলায় হাইকোর্টের যুগান্তকারী রায়
পাটকাঠি থেকে ছাপার কালি উদ্ভাবন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
স্বদেশ-বিদেশ
মহারাষ্ট্রে ১৪ হাযার ৫৯১ জন কৃষকের আত্মহত্যা
গরু কারো মা হ’তে পারে না - গরু কারো মা হ’তে পারে না
আরও
আরও
.