আলজেরিয়ার ৭৩ বছর বয়ষ্কা খাদীজা নাম্নী এক বৃদ্ধা মহিলা কুরআন মাজীদ হিফয সম্পন্ন করে চমক সৃষ্টি করেছেন। তিনি ৪৯ বছর বয়সে হিফয শুরু করেছিলেন। মজার ব্যাপার হল, তিনি কুরআন মাজীদ দেখেও পড়তে পারতেন না। এজন্য শুনে শুনে প্রথমতঃ কুরআন মাজীদের ছোট ছোট সূরা সমূহ মুখস্থ করেন। এরপর মসজিদে নববীর ইমাম ও খতীব শায়খ আব্দুর রহমান হুযায়ফীর রেকর্ডকৃত তেলাওয়াত শুনে বড় বড় সূরাগুলো মুখস্থ করেন। তাঁর হিফয সমাপন উপলক্ষে স্থানীয় মসজিদে একটি অনুষ্ঠানের আয়োজন করে বাচ্চারা। লাঠিতে ভর দিয়ে তিনি মসজিদে পৌঁছলে বাচ্চারা আনন্দে তাঁকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। তার দেখাদেখি তার স্বামীও কুরআন মাজীদ হিফয শুরু করেছেন [মাসিক মা‘আরিফ, আযমগড়, ইউপি, ভারত, জুন’১৭, পৃঃ ৪৬৩]

[আল্লাহ তুমি এদেরকে সর্বোত্তম পুরস্কার দাও এবং অন্যদেরকে কুরআন হিফযের প্রতি আকৃষ্ট হওয়ার তাওফীক দাও (স.স.)]







ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ, অর্থনীতিবিদ আকবর আলী খান এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু
স্বাস্থ্যসেবায় মুসলিম বিশ্বে সেরা কাতার (বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের চেয়েও এগিয়ে)
শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন
দেশে দেশে মেট্রোরেল
ভালো স্বামী বানাতে সেনেগালে কাজ করে যাচ্ছে ‘স্কুল ফর হাজবেন্ডস’
যেলা পরিষদ নির্বাচন (টাকা ফেরত পেতে বাড়ি বাড়ি ধরণা পরাজিতদের)
নিউইয়র্কের এক এলাকায় আটশ’ ভাষার প্রচলন!
কুরআনে বর্ণিত তীন ফলের চাষ হচ্ছে দিনাজপুরে
সিগারেট ছেড়ে ৭ বছরে সঞ্চয় প্রায় আড়াই লাখ টাকা
স্বদেশ-বিদেশ
ভয়ঙ্কর পঙ্গপালের ঝাঁক ধেয়ে আসছে ভারত ও ইস্রাঈলে
সোনার চেয়ে দামী যে পাথরখন্ড
আরও
আরও
.