দেশের প্রথম সারির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সঊদী আরবে ওষুধ শিল্পে বিনিয়োগ করেছে। এ ব্যাপারে কোম্পানীটির ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী বছর সেখানে পুরোপুরিভাবে ওষুধ উৎপাদনে যাবে প্রতিষ্ঠানটি। গত ১১ই মার্চ সঊদী আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাযীপুরের টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। পরে প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এসব কথা বলেন সালমান এফ রহমান। তিনি বলেন, সঊদী আরবে পণ্য উৎপাদন করে যতটা সহজে ও কমমূল্যে বিক্রি করা যাবে, বাংলাদেশ থেকে রফতানি করে ঐ দেশে ততটা সহজে ও কমমূল্যে পণ্য বিক্রি করা যাবে না। সেজন্যই সেখানে কারখানা স্থাপন করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তিনি বলেন, এখানে উভয় দেশেরই বিনিয়োগ রয়েছে। তবে বাংলাদেশের তথা বেক্সিমকোর বিনিয়োগ বেশী।

সঊদী আরবের আইটি খাত নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। তিনি বলেন, সঊদী আরবের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ ব্যবসা এবং প্রযুক্তিতে বেশ এগিয়ে গেছে। বেক্সিমকো ফার্মাসিটিক্যাল পরিদর্শন করে আমার বিশ্বাস হয়নি বাংলাদেশ ওষুধ শিল্পে এত উন্নতি করেছে’। তিনি বলেন, ‘আমি আশাবাদী বাংলাদেশ মধ্যপ্রাচ্যের আরও বেশ কিছু দেশে ওষুধ রফতানির সুযোগ পাবে’।






রোহিঙ্গা নির্যাতনের করুণ চিত্র
চা বিক্রি করেই ২৩ দেশে ভ্রমণ!
অপহরণে ভারত দ্বিতীয়, শীর্ষ দশে বাংলাদেশ
ভারতে বাড়ছে মুসলিম, কমছে হিন্দু
স্বর্ণ মওজুদে শীর্ষ ১০ দেশ
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লিখিত বক্তব্যে ১ পৃষ্ঠায় ৪৮টি বানান ভুল
বিশ্বজুড়ে তোলপাড়
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০৮ কোটি টাকা চুরি
৮ বছরের এক ইউপি চেয়ারম্যান এখন জীবিকা নির্বাহ করেন সবজি বিক্রি করে!
লেখা শেষে গাছ হবে, এমন কলম বানাল বরগুনার আমীরুল ইসলাম
কিডনী রোগে আক্রান্ত দেশের দুই কোটি মানুষ - -গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞগণ
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফল সংগ্রহশালা ময়মনসিংহে
এক দশকে ভারত ছেড়েছে ২৭ কোটি মানুষ : জাতিসংঘ
আরও
আরও
.