বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশীদের সবাইকে অপরাধী বলে আখ্যায়িত করেছেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) পঙ্কজ কুমার সিং।

গত ২১শে জুলাই রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দফতরে আয়োজিত পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। বিএসএফ মহাপরিচালক বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ গুলিতে নিহত বাংলাদেশীরা সবাই অপরাধী। সবাই মাদক কারবারী বা চোরাকারবারী। আর প্রত্যেকটা গুলির ঘটনাই রাতে ঘটেছে।

একই সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমাদের কাছে প্রশ্ন রাখা হয়, এ বিষয়ে বিএসএফ ডিজির বক্তব্যের সঙ্গে বিজিবি কি একমত? এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে দু’দেশ একমত হয়েছে।

[গরু পাচারের শাস্তি কি মৃত্যুদন্ড? আর সে দন্ড দেবার অধিকার বিএসএফ-এর না আদালতের? বিজিবি কি বর্ডারে থাকে নিহতদের লাশ কুড়ানোর জন্য? ২০১১ সালের ৭ই জানুয়ারী বিএসএফ-এর গুলিতে নিহত কিশোরী ফেলানীর লাশ কাঁটাতারের বেড়ার উপরে ঝুলে ছিল। সে কি গরু পাচার করেছিল? ভারত তার কি বিচার করেছে? বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে ভারতের প্রতি কতদূর নতজানু, তা এ ঘটনাতে বুঝা যায়। এতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত। এটি একটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত লজ্জাকর (স.স.)]

 






ভালো কাজের বিনিময়ে প্রতিদিন যেখানে মিলছে ৪ হাযার মানুষের খাবার
২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাযার কোটি টাকার বাজেট পেশ
যুগান্তকারী রায় : সংসারজীবনে ফিরলেন ৫০ দম্পতি
দুবাই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় হাফেয ত্বরীকুল ইসলামের ১ম স্থান লাভ
জাতীয় নির্বাচন ২০২৬ সম্পন্ন : বিএনপির নিরঙ্কুশ বিজয়, নেতৃত্বে তারেক রহমান
দেনমোহর আদায়ে হজ্জ পালন করলেন ইতালীয় দম্পতি
আমেরিকার মুসলিম শাসিত প্রথম শহর হ্যামট্রামক
স্বদেশ-বিদেশ
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
কুরআনের আয়াত দ্যুতি ছড়াচ্ছে সুপ্রিম কোর্টের প্রবেশদ্বার
২০২২ সালে ক্যান্সারে মৃত্যু হয়েছে প্রায় ১ কোটি মানুষের (২০৫০ সালের মধ্যে ক্যান্সার বাড়বে ৭৭ শতাংশ!)
ইস্রাঈলের সহায়তায় বিপজ্জনক হামলার পরিকল্পনা ভারতের - -দৈনিক ডন, করাচী
আরও
আরও
.