ধর্মে বিশ্বাসীদের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে। পিউ রিচার্স সেন্টারের তথ্য মতে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ৭৮ শতাংশ নাগরিক কোন না কোন ধর্মে বা বিধাতায় বিশ্বাসী। চার বছর আগে যা ছিল ৭২ শতাংশে। এ সংখ্যা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলকে এ তথ্য জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার। পিউ রিচার্স সেন্টার আরো জানায়, ৪৯ শতাংশ নাগরিক মনে করেন, ধর্মকে রাজনীতির বাইরে রাখতে হবে। কিন্তু ৪৮ শতাংশ এ মতের বিপক্ষে।

তারা জানান, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ধর্মবিশ্বাস থাকা উচিত কি-না। পরে তাদের এক জরিপে উঠে আসে, নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্মে বিশ্বাসীদের প্রায় ৭২ ভাগ ভোট পান। একই সঙ্গে দেশটির নাগরিকদের ৭২ শতাংশ মনে করেন, ধর্মে অবিশ্বাসী প্রেসিডেন্টের হাতে যুক্তরাষ্ট্র নিরাপদ নয়।

সংশ্লিষ্টরা জানান, শতকরা ৭২ শতাংশ খ্রিষ্টান ধর্মাবলম্বী অধ্যুষিত যুক্তরাষ্ট্রে কোন ধর্মকেই রাষ্ট্রীয়ভাবে আনুকূল্য দেওয়া হয় না। সেখানকার কোন সরকারী স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না। ধর্মকে সরকার থেকে আলাদা রাখতে ধর্মীয় শিক্ষাকে ব্যক্তিগত উদ্যোগে এবং বেসরকারি পর্যায়ে রাখা হয়েছে।







৫৮ বছরের অসুস্থ ছেলের সেবা করে চলেছেন ৯০ বছরের মা!
নীরবে এইডস ছড়িয়ে পড়ছে খুলনায়
যে গাছে আলু, সে গাছেই বেগুন
চোখে মাইক্রো চিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা
দেশে ১২% সংখ্যালঘু, অথচ সরকারী চাকুরীতে ২৫%
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
ভালোবাসায় সাপও প্রাণ দেয়!
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশী ঘুষের ঝুঁকিতে বাংলাদেশ
সংখ্যালঘুরা বাংলাদেশে সম্মানিত, ভারতে অধিকার বঞ্চিত - -ডা. জাফরুল্লাহ চৌধুরী
আবহাওয়া পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব (বিলুপ্তির পথে বহু প্রাণী)
১০ বছরে ধনীদের সম্পদ বেড়েছে ৪২ লাখ কোটি ডলার : অক্সফাম
পেটের দায়ে জরায়ু কেটে ফেলছেন মহারাষ্ট্রের নারীরা
আরও
আরও
.