ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। সম্প্রতি দেশটির জিলিন প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেছে।

রায়ে বলা হয়, তাং রেনজিয়ান ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২৬ কোটি ৮০ লাখ ইউয়ান বা সাড়ে ৪শ’ কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন।

চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাংকে দল থেকে বহিষ্কার করে গত বছরের নভেম্বরে। এর ছয় মাস আগে তিনি দুর্নীতিবিরোধী নযরদারী সংস্থার তদন্তের আওতায় আসেন এবং অপসারিত হন সকল পদ থেকে।

এদিকে দ্রুতগতিতে তদন্ত শেষ করা হয় দেশটির সাবেক কৃষিমন্ত্রী তাংয়ের বিরুদ্ধে। এর আগে, একই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয় দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু এবং তার পূর্বসূরী ওয়েই ফেংহের বিরুদ্ধেও।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সাল থেকে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন। দেশটির পুলিশ, প্রসিকিউটর এবং বিচারকরা যেন ‘সম্পূর্ণ বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য’ হন, সেটি নিশ্চিত করাই এই অভিযানের লক্ষ্য। চলতি বছরের জানুয়ারীতে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, দুর্নীতি সবচেয়ে বড় হুমকি চীনের কমিউনিস্ট পার্টির জন্য এবং এখনো বেড়েই চলেছে দুর্নীতি।

[কমিউনিস্ট চীনে যদি এইরূপ শুদ্ধি অভিযান সম্ভব হয়, তাহ’লে বাংলাদেশের মত মুসলিম দেশে এইরূপ কেন সম্ভব হয় না? আল্লাহ আমাদের দেশকে দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিন (স.স.)]







বিশ্বের ক্ষুদ্রতম দেশ পিটকার্ন আইল্যান্ডসের জনসংখ্যা ৫৬
অভাবে তাড়নায় শিশু কন্যাকে বাজারে বিক্রি করতে নিলেন ঠাকুরগাঁওয়ের এক পিতা!
ভূমধ্যসাগর যেন লাশের সাগর
প্রধানমন্ত্রীর ‘কওমী জননী’ উপাধি লাভ
চাঁপাই নবাবগঞ্জে বজ্রপাতে একসাথে ১৭ জনের মৃত্যু
টাঙ্গাইলে কলার বিপ্লব : এক পরিবারের সাফল্য ও অনুপ্রেরণার গল্প
সরকারী কর্মচারীদের পাঁচ বছরের বেশী দায়িত্বে থাকা ঠিক নয় : ড. ইউনুস
বাংলাদেশ সীমান্তে এবার বিএসএফের পাহারাদার সাপ ও কুমির!
বাংলাদেশে গণপরিবহনে চলাচলের সময় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
ব্রিটিশ লেখকের আশঙ্কা : ২০ বছরের মধ্যে শিশুদের মূর্খ বানাবে ফেসবুক-টুইটার
হাসপাতালে এসে চিকিৎসা নিল অসুস্থ কাক!
৬ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তিনটিই বন্ধ করে দিল জার্মানী
আরও
আরও
.