যেরুযালেমের ইতিহাস সংক্রান্ত বৃহৎ তথ্যভান্ডার উন্মুক্ত করেছে ‘দি ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট’ (ইউএনআরডাব্লিউএ)। উন্মুক্ত তথ্যভান্ডারের মধ্যে আছে আড়াই লাখ পৃষ্ঠার বই, ম্যাপ, পান্ডুলিপি ও যেরুযালেমের বিভিন্ন সময়ের ছবি। ১৫২৮ সাল-পরবর্তী যেরুযালেমের ঐতিহাসিক তথ্য-উপাত্ত এতে উঠে এসেছে। সংস্থাটির অনলাইন লাইব্রেরীতে এসব নথিপত্র পাওয়া যাবে।

সঊদী আরবের কিং আব্দুল আযীয পাবলিক লাইব্রেরী ইউএনআরডাব্লিউএ-কে এসব তথ্য সংগ্রহ ও উন্মুক্তকরণের কাজে সহযোগিতা করে। কিং আব্দুল আযীয লাইব্রেরীর আরব ইউনিয়ন বিভাগ বিশ্বের বিভিন্ন পাঠাগারকে আরব ও ইসলামী সংস্কৃতি তুলে ধরতে সহযোগিতা করে থাকে। আরবের অন্যতম সমৃদ্ধ এই পাঠাগারে রয়েছে বই, জার্নাল, নথিপত্র, পান্ডুলিপি ও ছবির তিন মিলিয়নের একটি বিরাট সংগ্রহশালা।






মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ : ক্ষুব্ধ ইস্রাঈল, হতাশ যুক্তরাষ্ট্র (সঊদী আরব-ইরান সম্পর্ক পুনঃস্থাপন ও ইয়ামন যুদ্ধ বন্ধের আলোচনা শুরু)
মালয়েশিয়ায় কুরআন হেফযকে জাতীয় শিক্ষার অর্ন্তভুক্ত করা হচ্ছে
মুসলিম জাহান
আফগানিস্তানে বিস্ফোরণে একই পরিবারে নিহত ৩ ও পঙ্গু ৭ শিশু
নতুনভাবে জেগে উঠছে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরো
তালেবানদের প্রশংসায় মার্কিন সেনা কর্মকর্তা
পাকিস্তানের দীন মুহাম্মাদের হাতে লক্ষাধিক মানুষের ইসলাম গ্রহণ
সঊদী ডাক্তারদের সাফল্য
১০ ঘণ্টার অপারেশনে পৃথক হ’ল যমজ মাথা
ইসলামে উদারপন্থী বা বলে কিছু নেই, ইসলাম একটাই : এরদোগান
মুসলিম জাহান
সঊদী-রাশিয়া নযীরবিহীন চুক্তি : সম্ভাব্য ফলাফল
২০৫০ সালের পর ইসলাম হবে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম - -পিউ রিসার্চ সেন্টার
আরও
আরও
.