জাতিসংঘের সংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেস্কো নতুন সাতটি বিশ্ব ঐতিহ্যের নাম ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম হ’ল- সঊদী আরবের আল-আহসা মরুদ্যান। সম্প্রতি বাহরাইনে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪২তম অধিবেশনে এসব নতুন নাম ঘোষণা করা হয়। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত আল-আহসা এক পুরনো শহরের নাম। যার অবস্থান রাজধানী রিয়াদ থেকে ৩৩০ কিলোমিটার দূরে। এখানে বিশ্বের সর্ববৃহৎ মরুদ্যান অবস্থিত। এখানে প্রায়ই বৃষ্টি হয়, এমনকি মাঝে-মধ্যে বন্যাও দেখা দেয়।

ইউনেস্কো জানায়, বাগান, খাল, ঝর্ণা, কূপ ও হরদের পাশাপাশি মরুদ্যান ও কিছু পুরনো বাড়িঘরের স্থাপনাও রয়েছে। এছাড়া ঐতিহাসিক দুর্গ, মসজিদ, কূপ ও পানি ব্যবস্থাপনার কিছু উপকরণ রয়েছে।

বিশ্বের সবচেয়ে মূল্যবান লাল চাউল আল-আহসায় চাষ করা হয়। যার প্রতি কেজি চাল ৫০ রিয়ালেরও বেশী মূল্যে বিক্রি হয়। মরুদ্যানটির ৩০ লাখ পাম গাছ, ৪ লাখ ফল গাছ থেকে বছরে এক লাখ টন খেজুর ও ১৩ হাজার টন ফল পাওয়া যায়। এখানেই সঊদী আরবের সর্ববৃহৎ ৩ লাখ ৭৯ হাযার বর্গ কিলোমিটার ব্যাপী তেলের খনি অবস্থিত।






নেদারল্যান্ডসে আযানের মধুর সুর শুনতে অমুসলিমদের ভিড়
তুরস্কের একটি মসজিদে জামা‘আতের সাথে ফজরের ছালাত আদায়ের জন্য শিশু-কিশোরদের বিশেষ পুরস্কার!
সঊদী আরবে ব্যাপক বৃষ্টিপাত : সবুজে ছেয়ে গেছে মক্কা-মদীনার বিস্তীর্ণ মরুভূমি
পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান লাভ, বদলে যেতে পারে অর্থনীতি
নিজেরাই তেল উত্তোলন করছে তালেবান সরকার
সঊদী আরবে রোবটচালিত ফার্মেসী চালু
মুসলিম জাহান
সিরীয় গৃহযুদ্ধে ৩৩৬টি রাসায়নিক হামলা
সুদানের ৫০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে; ৫ ভাগ মানুষ প্রতিদিন ১ বেলা খাবার পায়
মুসলিম জাহান
ভাইকে কিডনী দিতে লটারী!
গৃহযুদ্ধে জর্জরিত সুদান : এ যেন প্রচারহীন এক গণহত্যার উপাখ্যান
আরও
আরও
.