ইয়ামনে বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। খাদের কিনারে পৌঁছে গেছে গৃহযুদ্ধকবলিত দেশটি। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন ব্যাপক মানবিক সাহায্য এবং ত্রাণ তৎপরতা।

দুই বছর আগে যখন ইয়ামন সরকারের সঙ্গে শী‘আ হাওছী বিদ্রোহীদের লড়াই শুরু হয়, তখনই মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ ছিল ইয়ামেন। এই দুই বছরের গৃহযুদ্ধে পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, দুর্ভিক্ষের কিনারে পৌঁছে গেছে ইয়ামণ। দেশটির আড়াই কোটি জনসংখ্যার মধ্যে ১ কোটি ৯০ লাখ লোকেরই যরূরী সাহায্য প্রয়োজন। ২০ লাখ শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। জাতিসংঘ পরিস্থিতির উন্নয়নে ২০০ কোটি ডলারের বেশি অর্থ সাহায্য চেয়েছে। যদিও তা প্রয়োজনের মাত্র ১৫ শতাংশ। সেভ দ্য চিলড্রেনের ক্যারোলিন অ্যানিং বলেন, ইয়ামনের সংঘাত সবাই যেন ভুলে গেছে। ইরাক এবং সিরিয়া নিয়ে মাতামাতির কারণে কেউ দেশটির দুরবস্থার দিকে তাকাচ্ছে না।







কুয়েতে ২০ বছর যাবৎ অধিকাংশ ভোগ্যপণ্যের দাম একবারের জন্যও বাড়েনি
সিরিয়া সংঘাত ধর্মীয় যুদ্ধের সূচনা করতে পারে - -ফরাসী পররাষ্ট্রমন্ত্রী
কাশ্মীরে ভারত চায়না মডেল বাস্তবায়ন করতে চায়
সঊদী আরবের প্রখ্যাত আলেম শায়খ সালমান আল-‘আওদাহ ও ড. ‘আয়েয আল-ক্বারনী সহ ২০ জন প্রসিদ্ধ ব্যক্তি গ্রেফতার
মুসলিম জাহান
মুসলিম জাহান
মসজিদে নববীর জ্যেষ্ঠ ইমাম শায়খ আইয়ূবের মৃত্যু
সঊদী আরবের বড় ধরনের আয় হজ্জ থেকে
১১০ বছর বয়সে স্কুলে যাচ্ছেন সঊদী নারী
নিগৃহীত উইঘুর মুসলমানদের জন্য তুরস্কের দরজা খোলা
পাকিস্তানে স্কুল-কলেজে কুরআন পাঠ বাধ্যতামূলক করে বিল পাস
এক সঙ্গে ৯ সন্তান দেড় বছরের বেশী সময় জীবিত থাকার বিশ্ব রেকর্ডের অধিকারী মরক্কোর হালীমা
আরও
আরও
.