সিরিয়ায় সরকার বিরোধী আন-নুছরাহ ইসলামী যোদ্ধারা ও ইসরাঈলীরা সিরীয়দের লক্ষ্য করে বোমা মারে। আর সিরীয়রা বোমা মারে মূলতঃ আন-নুছরাহকে লক্ষ্য করে। কিন্তু নুছরাহ-র আহত যোদ্ধাদের চিকিৎসা দেওয়া হয় ইসরাঈলের হাইফা হাসপাতালে। তাহ’লে ইসরাঈল কার পক্ষে? ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্যা ইন্ডিপেন্ডেন্ট -এ গত ৪ঠা নভেম্বর প্রকাশিত প্রবন্ধে এ মন্তব্য করেছেন প্রখ্যাত সাংবাদিক রবার্ট ফিস্ক। তিনি লিখেছেন, নুছরাহ যোদ্ধারা নিজেদের রেডিওতে সিরীয়দের ‘কাফের’ বলে গালি-গালাজ করে। অথচ নুছরাহর অধিকাংশ যোদ্ধা সিরীয় সরকারী সেনাবাহিনী থেকে বেরিয়ে আসা। তারা যখন সিরিয়ার দিকে তাক করে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখন তাদের নল থেকে রকেট বেরিয়ে যাওয়ার ছবি তুলে রাখতে হয়। সম্ভবতঃ অস্ত্র সরবরাহকারীদের কাছে তাদের জওয়াবদিহি করতে হয় এ মর্মে যে, গোলাটা তারা অন্য কারও কাছে বিক্রি করেনি।

[মধ্যপ্রাচ্যে হঠাৎ সৃষ্ট আইএস নামধারী ইসলামী যোদ্ধাদের অন্যতম জিহাদী গোষ্ঠী হ’ল আন-নুছরাহ ফ্রন্ট। যারা গত বছর অন্য একটি জিহাদী গোষ্ঠীর সদস্যের বুক ফেড়ে কলিজা চিবিয়ে ইন্টারনেটে ছেড়েছিল। তারা সিরিয়ায় বোমা মারে। কিন্তু সামান্য দূরে ইসলামের চিরশত্রু ইসরাঈলে বোমা মারে না। সিরিয়ার গোলান মালভূমি থেকে যুদ্ধ প্রত্যক্ষকারী প্রখ্যাত সাংবাদিকের উপরোক্ত রিপোর্ট জিহাদ পাগল মুসলিম তরুণদের চোখ খুলে দিবে কি? (স.স.)]







সঊদী আরবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগান
হালালের খোঁজ শুধু খাবারে, টাকার বেলায় নয় - -মালয়েশিয়ার ইসলামবিষয়ক উপমন্ত্রী
মক্কায় কুরআন জাদুঘরের উদ্বোধন
ওমরাহ পালনে আর এজেন্সীর প্রয়োজন হবে না, অনলাইনেই সঊদী ভিসা মিলবে ২৪ ঘণ্টায়
ভারতের কেরালায় জ্যামিতিক হারে বাড়ছে ইসলাম
মাত্র পঁচিশ বছরে মন্ত্রীত্ব লাভ করলেন ছাদিক সাঈদ
আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাযাখস্তান - .
সঊদী আরবে নতুন আইন: ছালাত না পড়লে তিন দিনের জেল
আফগানিস্তানে মাদকসেবীদের যেখানে পাচ্ছে সেখানেই আটক করছে তালেবান
পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান লাভ, বদলে যেতে পারে অর্থনীতি
বিশ্বমঞ্চে তুরস্কের নতুন সামরিক শক্তি : শব্দের চেয়ে ২৫ গুণ দ্রুতগামী ক্ষেপণাস্ত্র
ইসরাঈলের সাথে আরব আমিরাতের শান্তি চুক্তি!
আরও
আরও
.