ভারতের মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত সাগরের নীচ দিয়ে টানেল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে দ্রুতগতির ট্রেনও চলবে বলে জানা গেছে। সাগরের তল দিয়ে প্রায় দু’হাযার কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণে আরব আমিরাত শিগগিরই বড় ধরনের পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে।

২০২২ সালের মধ্যেই এ প্রকল্প বাস্তবায়ন শুরু হওয়ারও কথা রয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় উপদেষ্টা ব্যুরোর প্রধান পরামর্শদাতা আব্দুল্লাহ আলশেহী। তিনি বলেন, দীর্ঘ এই টানেল নির্মাণ শেষ হ’লে ফুজাইরা থেকে মুম্বাই পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে ট্রেনে ভ্রমণ করা যাবে। এতে করে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। সেই সঙ্গে সহজলভ্য পণ্য পরিবহনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।

এ টানেলের দৈর্ঘ্য প্রায় দু’হাযার কিলোমিটার হ’লেও এতে ট্রেন চলবে ঘণ্টায় প্রায় এক হাযার কি.মি. গতিতে। ফলে মাত্র দুই ঘণ্টাতেই মুম্বাই থেকে আরব আমিরাতের ফুজাইরাতে পৌঁছানো যাবে। প্রকল্পটি বাস্তবায়ন হ’লে ফুজাইরা বন্দর থেকে ভারত তেল, পানি ইত্যাদি আমদানী-রফতানী করবে।






পাকিস্তানের দীন মুহাম্মাদের হাতে লক্ষাধিক মানুষের ইসলাম গ্রহণ
ইয়ামনে চলছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় (৭৫ শতাংশ ইয়ামনীর যরূরী সহায়তা প্রয়োজন)
তুরস্কে কুরআন হিফয করায় ২৯০ তরুণ-তরুণীকে বিশেষ সম্মাননা
বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মিত হচ্ছে আলজেরিয়ায়
কা‘বা প্রাঙ্গনে ৭০ বছর ছালাত আদায়কারী ১১৮ বছর বয়সী আলেমের মৃত্যু
মুসলিম জাহান
বই পড়লে স্মৃতিশক্তি বাড়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও সুরক্ষা হয়
সুইডেনে কুরআন অবমাননা : প্রতিবাদে সুইডিশ ভাষায় ১ লাখ কুরআন বিতরণের ঘোষণা
৮ মাসে প্রায় ৩ কোটি পর্যটকের তুরস্ক ভ্রমণ
কুয়েতে ২০ বছর যাবৎ অধিকাংশ ভোগ্যপণ্যের দাম একবারের জন্যও বাড়েনি
মুসলিম জাহান
রিয়াদে বালুঝড়ে পন্ড হ’ল কে পপ কনসার্ট
আরও
আরও
.