প্রথম বাংলাদেশী কোম্পানী হিসাবে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের দাবী করেছে ‘গ্লোব বায়োটেক লিমিটেড’। গত ২রা জুলাই সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আছীফ মাহমূদ।

তিনি জানান, প্রাথমিকভাবে বিভিন্ন প্রাণীর উপর এই নতুন আবিষ্কৃত টিকাটি প্রয়োগ করে আশাপ্রদ ফলাফল পাওয়া গেছে। ৬ সপ্তাহের মধ্যে সব ধরনের প্রাথমিক পরীক্ষা সমাপ্ত হবে। তারপর অনুমোদনের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে (বিএমআরআই) টিকার নমুনা জমা দেয়া হবে।  অতঃপর বিএমআরআই থেকে অনুমোদন পেলে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে মানবদেহে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।

সম্মেলনে গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান হারূনুর রশীদ বলেন, গত ৮ মার্চ এই টিকা আবিষ্কারের কাজ শুরু হয়। সবপর্যায় যথাযথভাবে পেরোতে পারলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে টিকাটি বাজারে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।






ফারাক্কা ও গজলডোবা বাঁধ ভেঙ্গে দাও - -বাপা
মার্কিন প্রেসিডেন্ট হলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প
বন্দীদের জন্য ইতালীর সব কারাগারে মসজিদ!
সুদানে প্রায় ২ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে এবং ৬০ লাখ অনাহারে দিন কাটাচ্ছে
নেকাব খুলতে বলায় বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ড্যানিশ মুসলিম নারী
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু
জাতিসংঘে ইসরাঈলকে ত্যাগ করে ফিলিস্তীনের পক্ষে ভোট কানাডার
বিদেশে বাংলাদেশী তিন হাফেযের সাফল্য!
স্যানিটারি ন্যাপকিনে বিপজ্জনক কেমিক্যাল, হ’তে পারে ক্যানসারও
আইন দেখিয়ে বিবাহে বাধা : আত্মহত্যা করল ষোড়শী কনে
৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন বিল গেটস
দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি, মুসলিম ৯১%
আরও
আরও
.