দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৮ বছরে উন্নীত হয়েছে। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১.২ বছর। নারীর গড় আয়ু ৭৪.৫ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ২০২০ সালের জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২.৬ বছর। তার আগের বছর ছিল ৭২.৩ বছর।

গত ২৮শে জুন রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে জরিপের ফল প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জরিপে দেখা গেছে, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ। নারী ৮ কোটি ৪০ লাখ। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ। তার আগের বছর ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ১ হাযার ১৪০ জন। আগের বছর ছিল ১ হাযার ১২৫ জন।






সূর্য ডিম : বিশ্বের সবচেয়ে দামী আমের চাষ হচ্ছে বাংলাদেশে
ইসলাম নিষিদ্ধের ঘোষণা দিয়ে নিজেই নিষিদ্ধ!
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন
৫৮ বছরের অসুস্থ ছেলের সেবা করে চলেছেন ৯০ বছরের মা!
বিশ্বের উদ্বাস্ত্তদের জন্য নতুন রাষ্ট্র!
যুক্তরাষ্ট্রই মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ আমদানী করছে (ফিলিপিনো প্রেসিডেন্ট)
তসলিমা নাসরিনের আপন ভাতিজা ডা. সাফায়েতের দ্বীনের পথে প্রত্যাবর্তন
হজ্জ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ
দেড় দশকের মধ্যে এসএসসিতে সর্বোচ্চ ফল বিপর্যয় : নেপথ্যে কারণ কি?
পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ মুসলিমরা, আর সবচেয়ে অসুখী মানুষ নাস্তিকরা!
৪ বছর ধরে টাকা জমিয়ে যৌতুকের টাকা ফেরৎ
মানবেতিহাসের ভয়াবহতম যে ভাইরাসে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল
আরও
আরও
.