করোনাভাইরাস বাতাসে ছড়াতে পারে, এ কথা অবশেষে স্বীকার করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এত দিন ধরে বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে গুরুত্ব দেয়নি। বাতাসে সম্প্রতি ভাইরাস ছড়ানোর বিষয়টি নিয়ে সংস্থার আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে পত্র দেন ৩২টি দেশের ২৩৯ জন গবেষক। এরপরই নড়েচড়ে বসেছে সংস্থাটি। তারা স্বীকার করেছে, বাতাসে ক্ষুদ্র কণাগুলো থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ উঠে আসছে। এটি যেসব ঘরে আলো-বাতাস কম বা বাসসহ অন্যান্য বন্ধ জায়গায় বেশী মারাত্মক হ’তে পারে। এমনকি এসব জায়গায় ১.৮ মিটার দূরত্ব রেখেও কোন লাভ হয় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগের কারিগরী প্রধান বেনডেট্টা অ্যালেগ্রাঞ্জি বলেছেন, এ ব্যাপারে নিশ্চিত হ’লে ভাইরাস ছড়ানোর বিষয়টি কীভাবে প্রতিরোধ করা যাবে, সে নির্দেশনায় পরিবর্তন আসতে পারে। এতে মাস্কের আরও বিস্তৃত ব্যবহার, রেস্তোরাঁ, পাবলিক পরিবহনসহ জনসমাগমস্থলে আরও কঠোরভাবে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণের বিষয়টি আরোপ হ’তে পারে।






ভয়াবহ বন্যার কবলে এশিয়া ও ইউরোপ
৩৮ বছরে ছুটি নেননি শিক্ষক বাহাজুদ্দীন
বিচারকগণ যখন দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না
হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর ইন্তেকাল
বোরক্বা না খোলায় মেট্রোয় উঠতে বাধা
জন্মান্ধ শিক্ষক ইয়াহইয়া ছড়াচ্ছেন কুরআনের আলো
পার্বত্য চট্টগ্রামে সার্বভৌমত্ব রক্ষায় ২৫০ নতুন ক্যাম্প চায় সেনাবাহিনী
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল গবেষণা
ভালো কাজের বিনিময়ে প্রতিদিন যেখানে মিলছে ৪ হাযার মানুষের খাবার
৩৯ বছরে ৪৪ সন্তানের জননী মরিয়ম
স্বদেশ-বিদেশ
চীনে স্বামী কর্তৃক ৫৬ বছর যাবৎ পঙ্গু স্ত্রীর সেবা!
আরও
আরও
.